বউকে নিয়ে গায়েহলুদে নাচলেন সিয়াম

বন্ধুদের সঙ্গে নেচেছেন সিয়াম আহমেদ। ছবি: দীপু মালাকার
বন্ধুদের সঙ্গে নেচেছেন সিয়াম আহমেদ। ছবি: দীপু মালাকার

এই সময়ের জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ বিয়ে করেছেন গত বছরের ১৬ ডিসেম্বর। বন্ধুর বোন শাম্মা রুশাফি অবন্তীর সঙ্গে তাঁর নয় বছরের পরিচয়। আর প্রেম করেছেন সাত বছর। সন্ধ্যায় রাজধানীর এক রেস্তোরাঁয় দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাঁদের আক্‌দ হয়েছে। এবার অনুষ্ঠানের পালা। আগামী শুক্রবার সন্ধ্যায় রাজধানীর এক কনভেনশন হলে হবে সিয়াম আর অবন্তীর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর তোপখানা রোডের আজিজ মঞ্জিলে হলো তাঁদের গায়েহলুদ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ছিলেন সিয়াম আর অবন্তীর বন্ধুরা, ছোট পর্দা ও বড় পর্দার তারকা এবং দুই পরিবারের আত্মীয়স্বজন। অনুষ্ঠানে সিয়াম আর অবন্তী সবার সঙ্গে আনন্দ করেছেন, নেচেছেন, শুভেচ্ছাবিনিময় করেছেন আর সেলফি তুলেছেন।

আক্‌দের আগেও সিয়াম আর অবন্তীর গায়েহলুদ হয়েছিল। গত বছরের ১৪ ডিসেম্বর বারিধারায় অবন্তীর বাসায় এবং পরদিন সিয়ামের রাজারবাগের বাসায় ঘরোয়া আয়োজনে গায়েহলুদ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গায়েহলুদ অনুষ্ঠানে সিয়াম আহমেদ ও অবন্তী। ছবি: দীপু মালাকার

ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে ভীষণ উচ্ছ্বসিত সিয়াম। বললেন, ‘জীবনের শেষ দিন পর্যন্ত আমরা একসঙ্গে থাকব, এমন ভাবনা থেকে আমাদের সম্পর্কের শুরু। তাই নতুন জীবন শুরুর শুভক্ষণে সবার দোয়া চাই।’ অবন্তীকে নিয়ে তিনি বললেন, ‘আমি সব সময় যে বিষয়টা দেখেছি, অবন্তী আমার প্রতি যতটা শ্রদ্ধাশীল তার চেয়েও বেশি আমার পেশার প্রতি। আমি যা করছি, সবকিছুতে সে সাপোর্ট করেছে। আমার প্রথম সিনেমায় কাজ করার আগে অনেক বেশি উৎসাহ দিত। অবন্তী যে সাপোর্ট আমাকে করে আসছে, এভাবে থাকলে পেশাগত ও ব্যক্তিজীবন দুই জায়গায় হয়তো ভালো কিছু করতে পারব। একজন পুরুষের সফলতার পেছনে তাঁর জীবনসঙ্গীর সমর্থন বড় ভূমিকা রাখে। তেমনি নারীর ক্ষেত্রেও জীবনসঙ্গীর সমর্থন খুব জরুরি।’

গায়েহলুদ অনুষ্ঠানে অবন্তীকে মিষ্টি খাওয়ান সিয়াম আহমেদ। ছবি: দীপু মালাকার

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে হিউম্যান রিসোর্স বিষয়ে স্নাতক শেষ করেছেন অবন্তী। এখন একটি বেসরকারি প্রতিষ্ঠানে ইন্টার্নি করছেন। অন্যদিকে মা-বাবার একমাত্র ছেলে সিয়াম পড়াশোনায়ও ভীষণ মেধাবী। মা-বাবার ইচ্ছায় ২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিসাববিজ্ঞান বিভাগে ভর্তি হন। কিন্তু পরের বছর ইউনিভার্সিটি অব লন্ডনে ভর্তি হয়ে সেখান থেকে আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। যুক্তরাজ্য থেকে বার অ্যাট ল শেষ করে দেশে ফিরে অভিনয়ে জড়িয়ে পড়েন।

গায়েহলুদ অনুষ্ঠানে আত্মীয়স্বজনদের সঙ্গে সিয়াম আহমেদ ও অবন্তী। ছবি: দীপু মালাকার

চার বছর আগে ‘ভালোবাসা ১০১’ নাটকের মধ্য দিয়ে অভিনয়জীবন শুরু সিয়ামের। তারও দুই বছর আগে থেকে বিজ্ঞাপনচিত্রে কাজ করছেন। তবে চলচ্চিত্রে এসে তিনি বেশি সাফল্য পেয়েছেন। প্রথম সিনেমা ‘পোড়ামন ২’ দিয়ে দর্শক হৃদয়ে জায়গা করে নেন। এরপর ‘দহন’ ছবিটি সিয়ামের জনপ্রিয়তা বহুগুণ বাড়িয়ে দেয়। ৮ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে তৌকীর আহমেদ পরিচালিত ‘ফাগুন হাওয়ায়’। এই ছবিতে সিয়ামের অভিনয় প্রশংসিত হয়েছে।

সিয়াম আহমেদ, টয়া ও আরিফিন শুভ। ছবি: দীপু মালাকার
বন্ধু শবনম ফারিয়া আর টয়ার সঙ্গে মঞ্চে নেচেছেন সিয়াম আহমেদ। ছবি: দীপু মালাকার
মাবরুর রশীদ বান্নাহ, শবনম ফারিয়া, তানজিন তিশা ও সানিয়া আফরিন
বন্ধুদের সঙ্গে সিয়াম আহমেদ। ছবি: দীপু মালাকার
গায়েহলুদ অনুষ্ঠানে সজল। ছবি: দীপু মালাকার
গায়েহলুদ অনুষ্ঠানে শবনম ফারিয়া। ছবি: দীপু মালাকার
গায়েহলুদ অনুষ্ঠানের পোস্টার। ছবি: দীপু মালাকার
গায়েহলুদ অনুষ্ঠানে ভাবনা। ছবি: দীপু মালাকার
গায়েহলুদ অনুষ্ঠান। ছবি: দীপু মালাকার
গায়েহলুদ অনুষ্ঠানে সিয়াম আহমেদের সঙ্গে নেচেছেন অনেকেই। ছবি: দীপু মালাকার
সিয়াম আহমেদ। ছবি: দীপু মালাকার