১০ ছবিতে ১০ অভিনেত্রীর দেশ বিদেশের কথা

ঢালিউড, টেলিভিশন, সংগীতসহ বিভিন্ন অঙ্গনের তারকারা ফেসবুকে সরব। কোথায় যাচ্ছেন, কী করছেন—এমন তথ্যও দিচ্ছেন তাঁরা। শেয়ার করছেন ব্যক্তিগত কথাও। ছবিতে তারকাদের সে রকম কিছু ঘটনা তুলে ধরা হলো।
আবারও ফেসবুকে ছবি পোস্ট করে আলোচনায় এসেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘হোয়াইট অলওয়েজ ইন সেশন।’
ছবি: ফেসবুক
বিদ্যা সিনহা মিম ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘প্রেমে পড়লে মানুষ হুদাই দাঁত দিয়ে নখ কাটে। একলা একলাই হাসে।’
ভ্যালেনসিয়ায় ঘুরতে গিয়ে সমুদ্রসৈকতের বালুর মধ্যেই শুয়ে পড়লেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তাঁর কাছে এটি স্মরণীয় ভ্রমণ হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রে ফ্রেমবন্দী হওয়া
মাহিয়া মাহি ছবিটি পোস্ট করে প্রিয়তমের কাছে আগলে রাখার বায়না করেছেন। জীবনের সুন্দর–অসুন্দর সবই তাঁর জন্য। তিনি লিখেছেন, ‘আমার সবই তোমার জন্য। অসুন্দর কুৎসিত কিছুই লুকানোর নেই; বরং আমাকে পাতলা চাদর দিয়ে ঢেকে রেখো, কেউ যেন অসুন্দর, কুৎসিত আমাকে না দেখে। কারণ, সুন্দর আমাকে পুরো পৃথিবী চাইবে।’
ছবিটি পোস্ট করে পূজা চেরি লিখেছেন, ‘যখন আমি কাঁচা আমের প্রেমে পড়ি।’
‘ফিলিং গ্র্যান্ড ইন গ্রীণ’ লিখে যুক্তরাস্ট্র থেকে ছবিটি পোস্ট করেছেন নাদিয়া আহমেদ
রোদে বসে হাত দিয়ে মুখ ঢাকার চেষ্টা মুমতাহিনা টয়ার
ঈদের নাটকের শুটিং ইউনিট থেকে ছবিটি পোস্ট করেন আশনা হাবীব ভাবনা। তিনি লিখেছেন, ‘ভালোবাসার সুখই অল্প সময়ই স্থায়ী হয়। কিন্তু বেদনা সারা জীবনের।’
ছবিটি পোস্ট করে মৌসুমী হামিদ লিখেছেন, ‘এ যেন স্বর্গ থেকে সকাল দেখা।’
কয়েক দিন ধরে জ্বর ছিল অভিনেত্রী সাফা কবিরের। এর মধ্যেই ছবিটি ফেসবুকে পোস্ট করেছেন তিনি।