রোদের কাছে

হলুদ হুডি পরে হলদে রোদের উষ্ণতা নিচ্ছেন জয়া আহসান
ছবি: ফেসবুক থেকে নেওয়া
গতকাল এ ছবি ফেসবুক পেজে পোস্ট করে জয়া লিখেছেন ‘আবেশ’
শীতের আবেশে রোদ পোহানোর এ আনন্দের সঙ্গে রয়েছে আরও কিছু উপলক্ষ
এই মুহূর্তে ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করছেন জয়া আহসান। সেখানেই লাল কফির মগ হাতে তোলা একগুচ্ছ ছবির ক্যাপশনে তিনি লিখেছেন ‘এসপ্রেসো ইয়োসেল্ফ’
রোদ আর কফি থেকে একটু উষ্ণতার জন্য জয়া আহসান বসেছিলেন রোদ্রস্নানে। কলকাতা চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী প্রদর্শনী হওয়ার কথা ছিল জয়া অভিনীত ‘ঝরা পালক’ সিনেমাটির
করোনার নতুন ধরন অমিক্রনের সংক্রমণ ছড়িয়ে পড়ায় স্থগিত হয়েছে উৎসব। কলকাতায় নতুন সিনেমার শুটিংয়ে গিয়েছিলেন জয়া আহসান।