চলচ্চিত্র পরিচালক মীর আব্দুল রাজ্জাক
চলচ্চিত্র পরিচালক মীর আব্দুল রাজ্জাক

সোহেল চৌধুরী-দোয়েলের পর চলে গেলেন ‘দুঃখ নেই’ নির্মাতা

চলচ্চিত্র পরিচালক মীর আব্দুল রাজ্জাক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার রাত দুইটায় উত্তরার বাসায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর সংবাদটি প্রথম আলোকে নিশ্চিত করেছেন নির্মাতার বড় ছেলে মুন্না। তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যা রেখে গেছেন।

মুন্না প্রথম আলোকে বলেন, ‘বাবা কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন। বাসায় চিকিৎসা চলছিল। রক্তশূন্যতার সঙ্গে আরও কিছু শারীরিক সমস্যা ছিল। গতকাল রাতে বাড়িতেই তিনি মারা যান।’
শনিবার জোহরের নামাজের পর মীর আব্দুল রাজ্জাকের গ্রামের বাড়ি গাজীপুরের মারিয়ালিতে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।

‘দুঃখ নেই’ সিনেমার জন্য পরিচিতি পান মীর আব্দুল রাজ্জাক। ১৯৯০ সালে মুক্তি পাওয়া এ ছবিতে অভিনয় করেন সোহেল চৌধুরী, দোয়েল, আনোয়ার হোসেন, আনোয়ারা প্রমুখ।


নির্মাতার অন্যান্য সিনেমার মধ্যে রয়েছে ‘সমাজের আলো’, ‘সুখ বসন্ত’। এ ছাড়া তাঁর নির্মিত ‘দেশের জন্য লড়াই’ ও ‘নীল আকাশ’ সিনেমা দুটি মুক্তির আলো দেখেনি।