বিদ্যা সিনহা মিম। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
বিদ্যা সিনহা মিম। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

২৬ মিনিটে ১ হাজার প্রতিক্রিয়া, চমকে দিলেন মিম

ঢাকাই ছবির অভিনেত্রী বিদ্যা সিনহা মিম সামাজিক যোগযোগমাধ্যমে বেশ সরব। প্রায়ই নতুন ছবি প্রকাশ করেন। আজ দুপুরেও দিয়েছেন তেমন কয়েকটি ছবি। নতুন ছবিগুলো দেখতে দেখতে জেনে নেওয়া যাক অভিনেত্রী সম্পর্কে কিছু তথ্য—

আজ দুপুরে নতুন ফটোশুটের কিছু ছবি প্রকাশ করেছেন মিম। অভিনেত্রীর ফেসবুক থেকে
এসব ছবিতে গ্ল্যামারাস লুকে দেখা যাচ্ছে তাঁকে। অভিনেত্রীর ফেসবুক থেকে
ছবিগুলো পোস্ট করে তিনি লিখেছেন, ‘লুকটা নিজের করে নিন, মুহূর্তটাও নিজের করে নিন।’ অভিনেত্রীর ফেসবুক থেকে
ছবিগুলো ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। মাত্র ২৬ মিনিটে প্রতিক্রিয়া এসেছে ১ হাজারের বেশি। অভিনেত্রীর ফেসবুক থেকে
এদিকে ঈদে মুক্তি পাওয়া মিম অভিনীত সিনেমা ‘মালিক’ এখন দেখা যাচ্ছে ঘরে বসেই। ৬ আগস্ট উৎসব ওটিটিতে মুক্তি পেয়েছে সিনেমাটি। অভিনেত্রীর ফেসবুক থেকে
সাইফ চন্দন পরিচালিত সিনেমাটিতে মিমকে দেখা গেছে আরিফিন শুভর বিপরীতে। অভিনেত্রীর ফেসবুক থেকে