শাকিব খানের ‘রকস্টার’ সিনেমায় সংক্ষিপ্ত উপস্থিতি দিয়েই দর্শকের নজর কাড়েন গায়িকা সুনিধি নায়েক। পর্দায় তাঁর উপস্থিতি খুব বেশি না হলেও দর্শকদের একটি বড় অংশ তাঁকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে। এমনকি শাকিব খান নিজেও এক সাক্ষাৎকারে মন্তব্য করেন, ‘সিনেমায় সুনিধির উপস্থিতি আরও কিছুটা বেশি হলে ভালো হতো।’ গানের জগতের পরিচিত মুখ সুনিধিকে নিয়ে শাকিবের সেই মন্তব্যের পর থেকেই ঢালিউড দর্শকদের কাছে নতুন করে পরিচিতি পাচ্ছেন সুনিধি, রয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায়। ১২টি ছবি থেকে জেনে নেওয়া যাক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সুনিধি সম্পর্কে–
