ছবিতে শাবনূর-পূর্ণিমার আড্ডা

ঢাকাই চলচ্চিত্রের দুই জনপ্রিয় নায়িকা শাবনূর ও পূর্ণিমা। বহু বছর হলো তাঁদের দেখা হয় না। সম্প্রতি সপরিবার অস্ট্রেলিয়ার সিডনিতে ভ্রমণে গেছেন পূর্ণিমা। আর সিডনিতেই থিতু হয়েছেন শাবনূর। অস্ট্রেলিয়ায় ভ্রমণের শুরুর দিন থেকেই শাবনূরের সঙ্গে দেখা করার ইচ্ছা ছিল পূর্ণিমার। পারিবারিক বন্ধু আমিন শাহীনের আমন্ত্রণে তাঁর বাড়িতেই এক হন এই দুই তারকা। ছবিতে দেখুন দুই তারকার আড্ডার কিছু মুহূর্ত।

বিদেশবিভুঁইয়ে এ যেন এক শতভাগ খাঁটি বাঙালিয়ানায় দুই সহকর্মীর পুনর্মিলন
পূর্ণিমাকে আদর করে ‘পূন্নি’ বলে সম্বোধন করে হাসতে হাসতে জড়িয়ে ধরেন শাবনূর।
পূর্ণিমাও ‘আপু’ ডাকে বহুদিন পর দেখা পাওয়া বড় বোনের মতোই আলিঙ্গন করেন শাবনূরকে
দুজনই নিজ জীবনের সোনালি অতীত আর ব্যস্ত বর্তমান নিয়ে খোশগল্পে দিনভর সময় কাটিয়েছেন, খাবার খেয়েছেন।
পূর্ণিমা ও শাবনূর পরস্পরকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন।
একসঙ্গে অনেক রাত পর্যন্ত আড্ডা মেরেছেন দুই তারকা।
পূর্ণিমার সঙ্গে দেখা করতে ছেলেকে নিয়ে গাড়ি চালিয়ে আসেন শাবনূর।
প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় ভ্রমণে এসেছেন পূর্ণিমা।
সফরসঙ্গী হিসেবে তাঁর সঙ্গে রয়েছেন স্বামী আশফাকুর রহমান ও কন্যা আরশিয়া উমাইজা। ব্যস্ত সময় থেকে ছুটি নিয়ে পরিবারের সঙ্গে অবসর কাটাতে এই সফর।
গত ২১ ফেব্রুয়ারি সপরিবার সিডনিতে পৌঁছেছেন পূর্ণিমা
শাবনূর ও স্বামী আশফাকুর রহমানের সঙ্গে পূর্ণিমা
খাবার টেবিলে দুই নায়িকা