বর্ষবরণের ছবিতে জয়া আহসান, অপু বিশ্বাস, মিমরা

পয়লা বৈশাখের সাজে ছবি পোস্ট করেছেন জয়া আহসান, অপু বিশ্বাস, বিদ্যা সিনহা মিম, কনা, দীঘি ও ঐশী।

জয়া আহসানের ঘরে বৈশাখ একটু আগেভাগেই হাজির হয়েছিল। গতকাল ছবিটি পোস্ট করে জয়া লিখেছেন, ‘নিজ হাতে মাখা পান্তা–ইলিশের আয়োজন, আর একরাশ বাঙালিয়ানা। বেলুন, শুটার, ফরচুন টেলার, হাওয়াই মিঠাই, মুড়িমাখা, পিঠাপুলি। উৎসব, এক ঘর ভরা বাঙালিয়ানা।’
শাড়ির পাড়ের সঙ্গে মিলিয়ে গাঢ় নীল রঙের ব্লাউজ পরেছেন অপু বিশ্বাস। ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘নতুন রঙের ছোঁয়ায় রাঙুক প্রতিটি দিন। সবাইকে জানাই বাংলা নববর্ষ ১৪৩৩-এর আন্তরিক শুভেচ্ছা।’
খোলা চুল, ছোট্ট টিপ আর শাড়িতে গ্ল্যামারাস লুকে দেখা দিলেন মিম। ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘নতুন বছর, নতুন স্বপ্ন, নতুন শুরু।’
কনসার্টের ফাঁকে তোলা ছবিটি পোস্ট করে কনা লিখেছেন, ‘বৈশাখের প্রথম কনসার্ট শেষ করলাম নরসিংদীতে। এবার যাচ্ছি টাঙ্গাইল।’
ছবিটি পোস্ট করে দীঘি লিখেছেন, ‘শুভ নববর্ষ ১৪৩৩।’
লাল পাড়ের সাদা শাড়ির সঙ্গে মিলিয়ে রাল রঙের ব্লাউজে বৈশাখী সাজে দেখা গেছে ঐশীকে