মঙ্গলবার ইলিয়াস কাঞ্চনের গুলশানের বাসায় যান চিত্রনায়ক আলমগীর
মঙ্গলবার ইলিয়াস কাঞ্চনের গুলশানের বাসায় যান চিত্রনায়ক আলমগীর

উন্নতি নেই ইলিয়াস কাঞ্চনের, দেখা করলেন আলমগীর

দীর্ঘ ১৫ মাসের বেশি সময় যুক্তরাজ্যে ব্রেন ক্যানসারের চিকিৎসা শেষে সোমবার দেশে ফিরেছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। মঙ্গলবার গুলশানের বাসায় তাঁকে দেখতে যান চিত্রনায়ক আলমগীর, প্রায় দুই ঘণ্টা অবস্থান করেন। নিসচার ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ জানান, আলমগীর স্বাস্থ্য নিয়ে কথা বলেন এবং ইলিয়াস কাঞ্চনকে মানসিক সাহস জোগান। অস্ত্রোপচার ও ১০০টির মতো কেমোথেরাপি নিলেও কাঞ্চনের শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি হয়নি। কথা বলতে ও মনে রাখতে তাঁর কষ্ট হচ্ছে।