যশোরের মধুমঞ্চে আজ নাট্যোত্সব

যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের মধুমঞ্চে আয়োজন করা হয়েছে নাট্যোৎসবের। নাট্য সংগঠন বিবর্তন যশোর কলেজ শাখার ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বুধবার এ উৎসব হবে।
সকাল ১০টায় উৎসবের উদ্বোধন করবেন কলেজের অধ্যক্ষ নমিতা রানী বিশ্বাস। এরপর ওই মঞ্চে মঞ্চস্থ হবে তিনটি নাটক। নাটক তিনটি হলো বাদল সরকারের রচনা ও সুমন ব্যানার্জির নির্দেশনায় হট্টমালার ওপারে, মনোজ মিত্রের রচনা ও মানস বিশ্বাস এবং জাহিদুল ইসলামের নির্দেশনায় মহাবিদ্যা এবং মনোজ মিত্রের রচনা ও সুমন ব্যানার্জির নির্দেশনায় রসভঙ্গ। এ ছাড়া থাকবে সমবেত দলীয় আবৃত্তি পরিবেশনা।
গতকাল মঙ্গলবার সংগঠন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়েছে।