আলাপন

অতিথি শিল্পী হিসেবে গাইব

ইংরেজি গান গেয়ে পরিচিতি পেয়েছেন জেফার রহমান। ২০১১ থেকে ইউটিউবে দেখা যায় সেসব। সেখান থেকে এখন মঞ্চে। গাইতে শুরু করেছেন অর্থহীন ব্যান্ডের সঙ্গে। সামনের দিনগুলোতে কী করবেন তিনি?

জেফার রহমান
জেফার রহমান

অর্থহীন ব্যান্ডে যোগ দিলেন নাকি?
সিলেটে এক তারকা হোটেলে অর্থহীনের শো ছিল। হঠাৎ আমাকে গাওয়ার আমন্ত্রণ জানানো হলো। খুব সম্মানিত বোধ করেছি। ব্যাপারটা অপরিকল্পিত ও প্রায় অপ্রত্যাশিত ছিল বলেই হয়তো বেশ ভালো লেগেছিল। খুব মজা করেছি সবাই।
সামনে পরিকল্পনা কী?
নিজের গানের পাশাপাশি অতিথি শিল্পী হিসেবে অর্থহীনের সঙ্গে গাইব। কিছু প্রকল্প নিয়েও কথা চলছে।
এত বড় দলের সঙ্গে প্রথম পরিবেশনার অভিজ্ঞতা কেমন?
একক শিল্পী হিসেবে আগেও বেশ কয়েকটি ব্যান্ডের সঙ্গে যুক্ত হয়েছি। এবার হলাম অর্থহীনের সঙ্গে, যা কখনো চিন্তাও করিনি। ছোটবেলা থেকে তাদের গান শুনছি। একসঙ্গে কাজ করে অনেক ভালো লেগেছে।
অর্থহীন ও তার ভক্তরা কী পাবে আপনার কাছ থেকে?
আমার সর্বোচ্চ শ্রমটুকু। ব্যান্ডের অবস্থান মাথায় রেখে আমি কাজ করব। বাকিটা সুমন ভাই ও শ্রোতাদের ওপর ছেড়ে দিয়েছি। প্রথম পরিবেশনাতেই শ্রোতারা নতুন কিছুর স্বাদ পেয়েছেন। রেসপন্স দেখে তেমনই মনে হয়েছে।
কোথায় পেঁৗছাতে চান?
কোনো লক্ষ্য নয়, ইচ্ছে আছে পছন্দের দলগুলোর সঙ্গে কাজ করে অভিজ্ঞতা বাড়ানোর। যেমন নেমেসিস, ওয়ারফেজ, ইনডালো, অ্যাভয়েড রাফা। ছোটবেলা থেকেই তাদের ঘরানাগুলো থেকে শিখেছি। সামনে কীভাবে এগোব, সেসব নিয়ে সুমন ভাই অনেক পরামর্শ দিয়েছেন।
সাক্ষাৎকার: মনজুর কাদের