৬৮তম কান চলচ্চিত্র উৎসব

এগনেস ভারদা পেলেন বড় সম্মান

ফ্রান্সের কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা এগনেস ভারদা
ফ্রান্সের কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা এগনেস ভারদা
ম্যাকবেথ প্রদর্শনীর আগে মাইকেল ফাসবিন্ডার ও মারিয়োঁ কোতিয়ার

সম্মানসূচক স্বর্ণপাম বলে কথা। অবশ্য ব্যক্তিত্বটাও সে রকম। তিনি ফ্রান্সের কিংবদন্তি নির্মাতা এগনেস ভারদা। এবারে কান উৎসবে তিনি পেলেন সম্মানসূচক স্বর্ণপাম। প্রথম নারী নির্মাতা হিসেবে এ সম্মাননা পাচ্ছেন এগনেস। খুব বড় ব্যতিক্রম না হলে আপনারা যখন এই লেখা পড়ছেন, ততক্ষণে তাঁর হাতে উঠে গেছে সম্মানসূচক পাম দ্য’র।
এর আগে এই বিরল সম্মান পেয়েছেন উডি অ্যালেন, মানুয়েল দে অলিভিয়েরা, ক্লিন্ট ইস্টউড ও বারনার্দো বার্তোলুচ্চির মতো চলচ্চিত্র ব্যক্তিত্বরা। 

ম্যাকবেথ ছবির প্রদর্শনীর আগে লালগালিচায় বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত l ছবি: এএফপি