
কুকুর কি আত্মহত্যা করে? করতেও পারে, যদি সেটা হয় তারকাদের কুকুর। পামেলা অ্যান্ডারসন যেমন দাবি করছেন, তাঁর প্রিয় কুকুর জো-জো আসলে মারা যায়নি, আত্মহত্যা করেছে! আত্মহত্যার কারণ, তাঁর সাবেক স্বামী রিক সলোমনকে সহ্য করতে না পারা!
কয়েক মাস আগে জো-জোর মৃত্যুতে ভেঙে পড়েছিলেন পামেলা। গত এপ্রিলে সলোমনের সঙ্গে বিবাহবিচ্ছেদও নিয়ে নেন। ছাড়াছাড়ি হওয়ার সঙ্গে জো-জোর কোনো সম্পর্ক আছে কি না, কে জানে। পামেলার কথায় তো সে রকমই আভাস, ‘আমার মনে হয় জো-জো আত্মহত্যা করেছিল, কারণ ও আমার স্বামীকে পছন্দ করত না। একদিন তো ও আমার দিকে এমন ভঙ্গিতে তাকাল, মনে হলো যেন বলছে, এই লোকটাকে কী করে সহ্য করো বুঝি না। আমি আর পারছি না। আমি চললাম।’ সানডে টাইমস।