লিওনার্দো ডিক্যাপ্রিও
লিওনার্দো ডিক্যাপ্রিও

মাকে ফাঁকি দিয়ে সিগারেট খেতেন ডিক্যাপ্রিও

তখন উঠতি তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও। বয়স কত হবে? এই বিশের ঘরে। স্টাইল হোক কিংবা বন্ধুসঙ্গ—সিগারেট হয়ে ওঠে ডিক্যাপ্রিওর সঙ্গী। একসময় হয়ে যায় অভ্যাসও। পার্টি কিংবা সহশিল্পীর আড্ডায়—চুরুট হাতে দেখা যেত এই অভিনেতাকে। তবে এবার জানা গেল, নিজের এই অভ্যাসটির কথা কোনোভাবেই মাকে জানাতে নারাজ ছিলেন টাইটানিকখ্যাত অভিনয়িশল্পী।

লিওনার্দো ডিক্যাপ্রিও

আলোকচিত্রী স্টিভ ইশনার। আগামী ২০ অক্টোবর আসছে তাঁর নতুন বই ইন লাইমলাইট: দ্য ভিজ্যুয়াল এক্সট্যাসি অব এনওয়াইসি নাইটলাইফ ইন দ্যা নাইনটিজ। সেই বই প্রসঙ্গে হলিউডের শোবিজ অনলাইনে উঠে এল মায়ের কাছে ডিক্যাপ্রিওর ধূমপান লুকানোর ঘটনা।

লিওনার্দো ডিক্যাপ্রিও

নব্বই দশকের কথা। একটি ক্লাবে আড্ডা দিচ্ছিলেন লিও। সঙ্গে ছিলেন অভিনেতা জনি ডেপও। তখন ইশনার লিওকে সিগারেট কিনতে দেখেন। লিও ইশনারকে দেখে বললেন, ‘এই যে ভায়া, আমার ছবি না তুলে আমাকে একটু সাহায্য করো! আর এই ছবি প্রকাশ কোরো না।’

যখন লিওকে জিজ্ঞাসা করা হলো, ‘কেন আপনি ছবি প্রকাশ করতে চান না?’ উত্তরে লিও বললেন, ‘আমি সিগারেট কিনছিলাম। আমি চাই না মা জানুক, আমি সিগারেট খাই।’

আমি সিগারেট কিনছিলাম। আমি চাই না মা জানুক, আমি সিগারেট খাই।

লিওনার্দো ডিক্যাপ্রিও তখন উঠতি তারকা। তাই মায়ের নজরেই থাকতেন। তবু মায়ের চোখ ফাঁকি দিয়ে একটু–আধটু দুষ্টুমি করতেন এই তারকা। মায়ের কাছে লিওর সিগারেট খাওয়া লুকানোর বিষয়টি নিয়ে হলিউড অভিনেতা জনি ডেপ একটি চলচ্চিত্র উৎসবেও মজা করেন। যদিও রবার্ট প্যাটিনসনকে সিগারেট ছাড়ার এক মোক্ষম টোটকা দিয়েছিলেন ক্যাপ্রিও নিজেই। সূত্র: ইয়াহু