তারকাদের তো কত কিছু নিয়েই আফসোস থাকে। সেখানে একাধিক সন্তান না থাকায় আফসোসের কথা জানিয়েছিলেন অস্কারজয়ী অভিনেত্রী জুডি ডেঞ্চ। আজ এই অভিনেত্রী ৯০ বছরে পা দিলেন। আইএমডিবি অবলম্বনে বিশেষ এই দিনে ছবিতে ছবিতে তাঁর মনের কথাগুলো তুলে ধরা হলো—
১৯৯১ সালে ব্রিটিশ অভিনেতা মাইকেল উইলিয়ামকে বিয়ে করেন অভিনেত্রী জুডি ডেঞ্চ। ২০০১ সালে স্বামীকে হারান। স্বামীর মৃত্যুর পর তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘বিয়ের পর আমরা একসঙ্গে একই ঘরে থাকতে পেরে খুশি ছিলাম।’এই দম্পতির একমাত্র সন্তান ফিন্টি উইলিয়ামস। তিনিও মা–বাবার পথেই হাঁটেন। অভিনেত্রী হিসেবে পরিচিত পেয়েছেন ফিন্টি। জুডি এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমার একমাত্র আফসোস একের অধিক সন্তান নেই।’
বিজ্ঞাপন
একবার সহকর্মী ড্যানিয়েল ক্রেগের ওপর হামলা হয়। সে সময় জুডি সোচ্চার হয়ে প্রতিবাদ করেছিলেন। তিনি গণমাধ্যমে জানিয়েছিলেন, ‘ড্যানিয়েল দারুণ অভিনেতা। সব সময় নতুন চিন্তা করে। আমরা একসঙ্গে কাজ করেছি। তার ওপর হামলাকে আমি ঘৃণা করি।’
বিজ্ঞাপন
চিত্রনাট্য পড়তে তিনি বিরক্ত হতেন। এই নিয়ে জানিয়েছিলেন, ‘চিত্রনাট্য পড়তে আমার কাছে বিরক্ত লাগে। যদি কেউ আমাকে চিত্রনাট্য পড়ে ব্যাখা করে, সেটাই আমাকে গল্পে ঢুকতে সহায়তা করে।’শেষ বয়সে চেয়েছিলেন প্লাস্টিক সার্জারি করাতে। কিন্তু করাননি। গণমাধ্যমে জানিয়েছিলেন, ‘আমি যুক্তরাষ্ট্রে গিয়ে প্রায়ই চিন্তা করি সার্জারি করাব। কিন্তু আমার বয়স অনেক বেশি। এটা নিয়ে আমার মধ্যে ভয় কাজ করে।’ এই অভিনেত্রীর জন্ম ১৯৩৪ সালে।