নভেম্বরে আলোচনায় থাকবে ছবিগুলো
নভেম্বরে আলোচনায় থাকবে ছবিগুলো

নভেম্বরে যে ১০টি সিনেমায় বুঁদ হবেন দর্শক

নভেম্বরে আলোচনায় থাকবে ১০টি ছবি। জনপ্রিয়তা পাবে, এমন একটি সম্ভাব্য তালিকায় তৈরি করেছে বিবিসি। এই সংবাদমাধ্যমের ভাষ্য, নভেম্বরে মুক্তি পাওয়া হলিউডের শতাধিক সিনেমার মধ্যে এই ছবিগুলোও জনপ্রিয়তার পাবে। আসুন একনজরে দেখে নিই ছবিগুলো
ডেনিয়েল ক্রেইগ, অ্যাডওয়ার্ড নর্টন, কেট হাটসন অভিনীত ‘গ্লাস অনিয়ন: আ নাইভস আউট মিস্ট্রি’ সিনেমাটি মুক্তি পাবে ২৩ নভেম্বর। ছবি: সংগৃহীত
ভেনিস চলচ্চিত্র উৎসবে গোল্ডেন লায়ন পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিল ‘বনস অ্যান্ড অল’। সিনেমাটি ২৩ নভেম্বর মুক্তি পাবে। ছবি: সংগৃহীত
অস্কারজয়ী স্টিভেন স্পিলবার্গের ‘দ্য ফ্যাবলম্যানস’ সিনেমাটি আলোচনায় রয়েছে। এটি ২৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে। ছবি: সংগৃহীত
‘দ্য ওন্ডার’ ১৯৮৬ সালের আইরিশের দূরবর্তী একটি গ্রামের ১১ বছরের এক বালিকাকে নিয়ে গল্প। সেবাস্তিয়ান লেলিও পরিচালিত সিনেমাটি ১৬ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে। ছবি: সংগৃহীত
লেডি চ্যাটারলিস লাভার’ যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে ২৫ নভেম্বর। সিনেমায় অভিনয় করেছেন ফে মার্সে, এমা ক্যারিন, জ্যাক ও’কনেল। ছবি: সংগৃহীত
অ্যানিয়া টেলর-জয়, ফিনিস, নিকোলাস হোল্ট অভিনীত ‘দ্য মেনু’ মুক্তি পাবে ১৮ নভেম্বর। ছবি: সংগৃহীত
‘গুড নাইফ অপি’ যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে ৪ নভেম্বর। ফেলাডেলফিয়াসহ বেশ কিছু উৎসবে তথ্যচিত্রটি প্রশংসা ও পুরস্কার পেয়েছে।ছবি: সংগৃহীত
‘আফটার সান’ এ বছর কান চলচ্চিত্র উৎসবে তিনটি শাখায় মনোনয়ন পেয়ে ‘ক্রিটিকস উইক জুরি’ পুরস্কার পায়। সিনেমাটি পরে একাধিক উৎসবে পুরস্কৃত হয়েছে। এটি ১৮ নভেম্বর মুক্তি পাবে।ছবি: সংগৃহীত
ডিজনির অ্যানিমেশন, অ্যাডভেঞ্চার, অ্যাকশন সিনেমা ‘স্ট্রেঞ্জ ওয়ার্ল্ড’ ইতিমধ্যে আলোচনা তৈরি করেছে। সিনেমাটি ২৩ নভেম্বর মুক্তি পাবে। ছবি: সংগৃহীত
‘ব্ল্যাক প্যান্থার’খ্যাত পরিচালক রায়ান কগলার এবার নিয়ে আসছে দ্বিতীয় কিস্তি ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’। সিনেমাটি ১১ নভেম্বর মুক্তি পাবে। ছবি: সংগৃহীত