থিয়েটারে পপকর্ন বিক্রি করা ছেলেটিই এখন ২৫৯ কোটি টাকার মালিক

একসময় পপকর্ন বিক্রি করতেন। স্বপ্ন দেখতেন একদিন অভিনেতা হওয়ার। হলেনও সফল অভিনেতা। তাঁকে এখন সবচেয়ে বেশি শুনতে হয়, তিনি কত টাকার মালিক। কে এই অভিনেতা? দেখুন ছবিতে—

বাবা আগস্ট কপোলা আর মা জয় ভোজেলসাংয়ের সম্পর্ক ভালো ছিল না। শৈশব থেকেই মানসিক টানাপোড়েনের মধ্যে বড় হন। শৈশবের অনেকটা সময় কেটেছে একাকিত্বে। বুঝতে পারার পর থেকে তিনি পারিবারিক পদবি ‘কপোলা’ নিয়ে সন্তুষ্ট ছিলেন না। ছবি: সংগৃহীত
বাবা আগস্ট কপোলা আর মা জয় ভোজেলসাংয়ের সম্পর্ক ভালো ছিল না। শৈশব থেকেই মানসিক টানাপোড়েনের মধ্যে বড় হন। শৈশবের অনেকটা সময় কেটেছে একাকিত্বে। বুঝতে পারার পর থেকে তিনি পারিবারিক পদবি ‘কপোলা’ নিয়ে সন্তুষ্ট ছিলেন না। ছবি: সংগৃহীত
এই অভিনেতা তরুণ বয়সে ক্যালিফোর্নিয়ার পরিচিত কপোলা পরিবারের ‘কপোলা’ পদবি ব্যবহার করে বড় হতে চাননি। নাম পরিবর্তন করে নিজের পায়ে দাঁড়িয়েছেন। কারণ, বিখ্যাত পরিচালক, অভিনেতা, প্রযোজক—সবই ছিল কপোলা পরিবারে।
এই অভিনেতা শৈশবে নিজেও একসময় ভর্তি হয়ে যান থিয়েটার স্কুলে। পড়াশোনায় কাঁচা আর অমনোযোগী ছিলেন। শিক্ষাজীবনে ১৭ বার স্কুল থেকে বাদও পড়েছিলেন। ছবি: সংগৃহীত
একসময় তিনি ফায়ারফক্স থিয়েটারে পপকর্ন বিক্রি শুরু করেন। তিনি মনে করতেন, এ থিয়েটারের আশপাশে থাকলে অভিনেতা হওয়ার সুযোগ পাওয়া যাবে। ছবি: সংগৃহীত
প্রথম ‘ফাস্ট টাইমস অ্যাট রিগমন্ট হাই’ সিনেমায় অভিনয় করলেও ১৯৮৩ সালে তাঁর সুযোগ আসে ভালো চরিত্রে অডিশন দেওয়ার। প্রথম সুযোগ কাজে লাগিয়ে ‘ভেলি গার্ল’ সিনেমায় অভিনয় করেন। এ সিনেমায় তিনি নামে ‘কপোলা’ পরিবার থেকে বের হয়ে আসেন। নিজের নাম নেন নিকোলাস কেজ। ছবি: সংগৃহীত
নিকোলাস কেজ পারিবারিক পরিচিতিতে বড় না হয়ে নিজ নামে বড় হওয়াই তাঁর জন্য বড় সফলতা। এখন তিনি নিজের নামেই বিশ্বজুড়ে পরিচিত তারকা। এটা তাঁর মেথড অ্যাক্টিংয়ের কারণেই সম্ভব হয়েছে। ছবি: সংগৃহীত
নিকোলাস কেজ তাঁর জীবনে কখনোই কোনো কিছুতে ‘না’ বলতেন না। চেষ্টা করতেন রোলমডেল হতে। দারুণ অভিনয়ের জন্য তাঁর সুখ্যাতি রয়েছে। ছবি: সংগৃহীত
দুইবার অস্কারে মনোনয়ন পেয়ে একবার অস্কার জয় করেন এই তারকা। তিনি মনে করেন, ‘ভালো অভিনেতা হওয়ার জন্য তোমাকে হতে হবে অনেকটাই অপরাধীর মতো। তাঁরা যেমন নিয়ম ভেঙে একের পর এক নানা সফল অপরাধ করতে চান, তেমনি তোমাকে নিয়ম ভেঙে এগিয়ে যেতে হবে। আর সুযোগের সদ্ব্যবহার করতে হবে। কারণ, অভিনেতাকে ভাগ্য বারবার সুযোগ করে দেবে না।’ ছবি: সংগৃহীত
৯. ১৯৬৪ সালে জন্ম নেওয়া নিকোলাস ‘ফেস/অফ’, ‘লিভিং লাস ভেগাস’, ‘দ্য রক’, ‘নেক্সট’, ‘অ্যাডাপটেশন’ সিনেমার জন্য সবচেয়ে বেশি পরিচিত। চারবার গোল্ডেন গ্লোবের জন্য মনোনয়ন পেয়েছেন। ‘লিভিং লাস ভেগাস’ দিয়ে জিতেছেন পুরস্কার। ছবিটি তাঁকে অস্কারও এনে দিয়েছিল। ছবি: সংগৃহীত
তাঁকে সবচেয়ে বেশি শুনতে হয়, তিনি কত টাকার মালিক। ৫৯ বছর বয়সী এই অভিনেতার সম্পদ ২৫ মিলিয়ন ডলার। তিনি সবচেয়ে বেশি সমালোচনায় এসেছেন একের পর এক ঘর ভেঙে। চারবার তাঁর ঘর ভেঙেছে। বিবাহিত জীবন সুখের ছিল না। ছবি: রয়টার্স