স্ত্রীর নাটকের প্রচারে মোশাররফ করিমের ফেসবুক পেজ

বিনোদনজগতের তারকারা শুধু অভিনয় বা কাজের মধ্যেই সীমাবদ্ধ নন। তাঁদের ব্যক্তিজীবন, দৈনন্দিন মুহূর্ত ও নানা অভিজ্ঞতাও ভক্তদের আগ্রহের কেন্দ্রে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা বিভিন্ন ছবি, স্মৃতি ও ঘটনার মাধ্যমে তারকারা ভক্তদের কাছে হয়ে ওঠেন আরও কাছের, আরও বাস্তব। তারকাদের সেসব ঘটনাই দেখুন ফেসবুকের পাতা থেকে।
নিয়মিত ফেসবুক ছবি পোস্ট করেন জয়া আহসান। সেই সব ছবি নিয়েই ভক্তরা আলোচনা–সমালোচনায় মেতে ওঠেন। ছবিটি পোস্ট করে জয়া লিখেছেন, ‘আজকের দিনটা বৃষ্টি, সবুজ আর কিছু না বলা কথার।’
ছবি: ফেসবুক থেকে
বর্তমানে মৌসুমী যুক্তরাষ্ট্রে। চিত্রনায়ক ওমর সানী দেশেই রয়েছেন। তিনি স্ত্রী ও নায়িকা মৌসুমীর সঙ্গে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘ফিরে দেখা...একদিন বর্তমান ও পেছনে ফিরে দেখবে। ১৯৯৫ সাল, ভালোবাসা।’
সময় পেলেই দেশ–বিদেশে ঘোরেন অভিনেত্রী সুমাইয়া শিমু। অনেকেই মনে করেন, তিনি বিদেশেই থাকেন। তথ্যটি সত্য নয়। শিমু দেশেই থাকেন। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘সব স্বর্গ হারিয়ে যায়নি…এর কিছুটা এখনো আমার সঙ্গেই আছে।’
মোশাররফ করিম অভিনয় না করলেও তাঁর পেজ থেকে স্ত্রীর অভিনীত ‘সুদখোরের দল’ নাটকের প্রচারণা চালানো হয়েছে। স্ট্যাটাসে লেখা হয়েছে, ‘হাসি আর মজার কাণ্ড কারখানায় নাটক “সুদখোরের দল”।’
ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ার তটিনী জুটির নাটক ঈদে আলোচনায়। ‘চুড়ি’ নাটকের প্রচারে ছবিটি পোস্ট করে জোভান লিখেছেন, ‘চুপচাপ বসে থাকলেও তোমার সঙ্গে আমার গল্প ফুরায় না।’