সালমান খান লিখেছেন, ‘সব ভুলে সামনে এগিয়ে যাও...’

বিনোদনজগতের দেশ–বিদেশের তারকারা শুধু অভিনয় বা কাজের মধ্যেই সীমাবদ্ধ নন। তাঁদের ব্যক্তিজীবন, দৈনন্দিন মুহূর্ত ও নানা অভিজ্ঞতাও ভক্তদের আগ্রহের কেন্দ্রে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা বিভিন্ন ছবি, স্মৃতি ও ঘটনার মাধ্যমে তারকারা ভক্তদের কাছে হয়ে ওঠেন আরও কাছের, আরও বাস্তব। তারকাদের সেসব ঘটনাই দেখুন ফেসবুকের পাতা থেকে।
গুণী গায়িকা কনকচাঁপার সঙ্গে জনপ্রিয় শিল্পীরা। ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘একমাত্র কন্যা ফারিয়া ইসলাম খানের বিয়েতে আমি, শাকিলা আপা, রিজিয়া আপা ও আবিদা আপা।’
ছবি: ফেসবুক থেকে
দীর্ঘদিন ধরেই অসুস্থ গায়ক মশিউর রহমান রিংকু। তাঁর সঙ্গে দেখা করতে গেছেন আরেক গায়ক ও গীতিকার লুৎফর হাসান। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘বারো বছর পর আপনাদের প্রিয় শিল্পী রিংকুর সঙ্গে। রিংকুর বাড়িতেই এসেছি। কী দারুণ সময় কাটছে।’
বলিউড নায়ক সালমান খান ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘চিন্তা করো, বোঝো, সিদ্ধান্ত নাও এবং সবকিছু ভুলে সামনে এগিয়ে যাও।’
শোনা যাচ্ছে, গায়িকা সাবরিনা পড়শী আবার ঈদনাটকে অভিনয় করছেন। কবে আসবে সেই নাটক, জানতে ভক্তদের মন্তব্য। সেগুলো নিয়ে অবশ্য এখনই কথা বলতে চান না এই গায়িকা। এর মধ্যেই ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘যে রাঁধে, সে চুলও বাঁধে।’
সংগীতশিল্পী মুহিন খান ও পলাশ দীর্ঘদিনের বন্ধু। তাঁরা এবার একসঙ্গে গান করছেন। ছবিটি পোস্ট করে মুহিন লিখেছেন, ‘সংগীতে পথচলা বন্ধু পলাশ আর আমার একই সময়ে। পাশাপাশি স্টুডিও হওয়ায় কাজের ফাঁকে দেখা হয় সব সময়ই। আমরা ক্লোজআপ ওয়ান ২০০৬–এর যারা আছি, একসঙ্গেই আছি, থাকব ইনশা আল্লাহ। নতুন প্রজেক্টের জন্য নেমে পড়লাম চল, কী বলিস।’