মিস ইউনিভার্সের ৭১তম আসরে বিজয়ী মডেল আর’বনি গ্যাব্রিয়েলকে পরিয়ে দেওয়া মুকুট নিয়ে আলোচনা চলছে বিশ্বজুড়ে। ছবিতে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে কিছু তথ্য।
আর’বনি গ্যাব্রিয়েলকে ‘ফোর্স ফর গুড’ নামে মুকুটটি পরিয়ে দেন গত আসরের বিজয়ী ভারতীয় মডেল হারনাজ সান্ধু। এবারই প্রথম কারও মাথায় উঠল মুকুটটি। এটি মিস ইউনিভার্সের ৭১ বছরের ইতিহাসে দ্বাদশতম মুকুট।
বিজ্ঞাপন
১১০ ক্যারেটের নীল পাথর ও ৪৮ ক্যারেটের সাদা ডায়মন্ডখচিত মুকুটটি তৈরি করেছেন লেবাননের শতবর্ষী বিখ্যাত জুয়েলারি প্রতিষ্ঠান মুয়াওয়াদ। মুকুটটি চলতি বছরই উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞাপন
গতবারের বিজয়ী হারনাজ সান্ধুকে দেওয়া হয়েছিল ‘দ্য মুয়াওয়াদ মুকুট’। ২০১৯ সালে সেই মুকুটটিও তৈরি করেছে মুয়াওয়াদ। তার কয়েক বছরের ব্যবধানে সবচেয়ে ব্যয়বহুল মুকুটটি এনে চমকে দিয়েছে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ।বিভিন্ন গণমাধ্যমের খবরে এসেছে, মিস ইউনিভার্সের সবচেয়ে ব্যয়বহুল মুকুটের একটি ‘ফোর্স ফর গুড’–এর পেছনে খরচ হয়েছে ৬০ লাখ ডলার, যা প্রায় ৬০ কোটি টাকার বেশি।মিস ইউনিভার্স ইউএসএ নির্বাচিত হয়ে ইতিহাসে নাম লিখিয়েছেন আর’বনি গ্যাব্রিয়েল। ফিলিপাইনের বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে তিনিই প্রথম মুকুট অর্জন করেছেন। মিস ইউনিভার্স হিসেবে নির্বাচিত হওয়ার পর নিজেকে নিয়ে গেলেন অনন্য উচ্চতায়।মিস ইউনিভার্সের যে কয়জন সৌভাগ্যবান বিজয়ী নতুন মুকুট পেয়েছেন, তাঁদের মধ্যে একজন আর’বনি গ্যাব্রিয়েল। কোনো মুকুটই বিজয়ীকে একেবারে দিয়ে দেওয়া হয় না। নতুন আরেক মুকুট আনার আগে বিজয়ীদের মাথা থেকে মাথায় ঘুরবে ‘ফোর্স ফর গুড’।