নেটফ্লিক্সের সিনেমায় অভিনয় করে আলোচনায় এই স্প্যানিশ অভিনেত্রী
বিনোদন ডেস্ক
নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত স্প্যানিশ সিনেমা ‘নোহোয়ার’–এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছেন তরুণ অভিনেত্রী আন্না ক্যাস্টিলো। ইনস্টাগ্রাম থেকে নেওয়া ছবিতে তাঁকে নিয়ে থাকল আরও তথ্য।
নেটফ্লিক্সের অ–ইংরেজিভাষী সিনেমার তালিকার শীর্ষ রয়েছে সিনেমাটি, এতে মিয়া নামে এক অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। গত ২৯ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে সিনেমাটি
বিজ্ঞাপন
এর আগে ২০১৬ সালে স্প্যানিশ সিনেমা ‘দ্য ওলিভ ট্রি’–এর মূল চরিতে অভিনয় করে সাড়া ফেলেছিলেন। এতে অভিনয়ের সুবাদে নবাগত অভিনেত্রী হিসেবে স্পেনের গয়া অ্যাওয়ার্ডস পেয়েছিলেন আন্না ক্যাস্টিলো
বিজ্ঞাপন
‘নোহোয়ার’ অভিনয় করে দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পেলেন ৩০ বছর বয়সী এই অভিনেত্রী২০০৯ সালের দিকে অভিনয়ে নাম লেখান তিনি। টিভি সিরিজ দিয়ে অভিষেকের পর ২০১০ সালে ‘এলেনা ট্র্যাপস ব্লগ’ দিয়ে সিনেমায় নাম লেখান আনাফুটবলের শহর বার্সেলোনায় জন্ম নেওয়া আনা ক্যারিয়ারের শুরুতে একটি ব্যান্ড করেছিলেন। তবে গানে থিতু হননি তিনি; পাশাপাশি নাচেও পারদর্শী ছিলেন। সব ছেড়ে অভিনয়েই মন দিয়েছেন