প্রাইম ভিডিওর আলোচিত সিরিজ ‘পোচার’–এ বন কর্মকর্তা চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন মালয়ালম অভিনেত্রী নিমিশা সাজায়ান। ইনস্টাগ্রাম থেকে নেওয়া ছবিতে তাঁকে নিয়ে থাকল আরও তথ্য।
২০২১ সালে মালয়ালম সিনেমা ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন’–এ অভিনয় করে নজর কেড়েছিলেন ২৭ বছর বয়সী এই অভিনেত্রীএই সিনেমা তাঁর জন্য বলিউডের দুয়ার খুলে দিয়েছে। বন্য প্রাণী পাচারের সত্য ঘটনা অবলম্বনে রিচি মেহতা পরিচালিত ‘পোচার’ সিরিজে বাজিমাত করেছেন নিমিশা। সিরিজটি ২৩ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে
বিজ্ঞাপন
২০১৭ সালে অভিনয়ে অভিষেকের পর ‘উরু কুপ্রাসিধা’, ‘কোলা’, ‘মালিক’সহ কয়েকটি মালয়ালম, তামিল, মারাঠি সিনেমায়ও পাওয়া গেছে নিমিশাকে
বিজ্ঞাপন
মুম্বাইয়ে জন্ম নেওয়া নিমিশার পৈতৃক নিবাস কেরালার কল্লামে। মুম্বাইয়ের কে জি সোমাইয়া কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেছেন এই অভিনেত্রী সাত বছরের ক্যারিয়ারে কেরালা স্টেট ফিল্ম অ্যাওয়ার্ডস, এশিয়ানেট ফিল্ম অ্যাওয়ার্ডসহ একাধিক পুরস্কার পেয়েছেন নিমিশা সাজায়ান