
বাংলাদেশের ওটিটি অঙ্গনের অন্যতম বড় আয়োজন ‘চরকি কার্নিভ্যাল’-এর দিনব্যাপী কর্মসূচি শেষ হয়েছে। দ্বিতীয় চরকি অ্যাওয়ার্ডসে কারা পেলেন পুরস্কার? চলুন জেনে নেওয়া যাক—
ক্রিটিক চয়েজ ২০২৩
সেরা পরিচালক (সিনেমা): রায়হান রাফী, ‘সুড়ঙ্গ’
সেরা গল্প ও চিত্রনাট্য (সিনেমা): আশরাফুল আলম শাওন ও অনম বিশ্বাস, ‘দুই দিনের দুনিয়া’
সেরা পুরুষ অভিনয়শিল্পী (সিনেমা): আফরান নিশো, ‘সুড়ঙ্গ’
সেরা নারী অভিনয়শিল্পী (সিনেমা): নাজিয়া হক অর্ষা, ‘জাহান’
সেরা পরিচালক (সিরিজ): শঙ্খ দাশগুপ্ত, ‘গুটি’
সেরা গল্প ও চিত্রনাট্য (সিরিজ): রবিউল আলম রবি, শঙ্খ দাশগুপ্ত, জাহীন ফারুক আমিন, আবু সাঈদ রানা, ‘গুটি’
সেরা পুরুষ অভিনয়শিল্পী: নাসির উদ্দিন খান, ‘মাইশেলফ অ্যালেন স্বপন’
সেরা নারী অভিনয়শিল্পী: আজমেরী হক বাঁধন, ‘গুটি’
সেরা চিত্রগ্রাহক: সুমন সরকার, ‘সুড়ঙ্গ’
সেরা সম্পাদক: সালেহ সোবহান অনীম, ‘ক্যাফে ডিজায়ার’, ‘গুটি’
সেরা মেকআপ আর্টিস্ট: আতিয়া রহমান, ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, ‘দুই দিনের দুনিয়া’, ‘মাইশেলফ অ্যালেন স্বপন’, ‘ভাইরাস’
সেরা কস্টিউম ডিজাইনার: বিজয়া রত্নাবলী, ‘গুটি’
সেরা আবহ সংগীত: ইমন চৌধুরী, ‘দুই দিনের দুনিয়া’, ‘মারকিউলিস’
সেরা সাউন্ড ডিজাইন: রিপন নাথ, ‘দুই দিনের দুনিয়া’, ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি, ‘সুড়ঙ্গ’, মাইশেলফ অ্যালেন স্বপন’
সেরা শিল্পনির্দেশক: শহীদুল ইসলাম, ‘সুড়ঙ্গ’
চরকি পাওয়ার হাউস অব টুমোরো: মাশা ইসলাম, ‘টেকা পাখি’
সাবস্ক্রাইবারস চয়েজ ২০২৩
সেরা সিনেমা: ‘সুড়ঙ্গ’
সেরা পুরুষ অভিনয়শিল্পী (সিনেমা): আরিফিন শুভ, ‘উনিশ২০’
সেরা নারী অভিনয়শিল্পী (সিনেমা): আফসান আরা বিন্দু, ‘উনিশ২০’
সেরা সিরিজ: ‘মাইশেলফ অ্যালেন স্বপন’
সেরা পুরুষ অভিনয়শিল্পী (সিরিজ): নাসির উদ্দিন খান, ‘মাইশেলফ অ্যালেন স্বপন’
সেরা নারী অভিনয়শিল্পী (সিরিজ): সাবিলা নূর, ‘মারকিউলিস’
সেরা গান: ‘গা ছুঁয়ে বলো’। কণ্ঠশিল্পী: তানজীব সরোয়ার ও অবন্তী সিঁথি। কথা: তানজীব সরোয়ার, সংগীতায়োজন: সাজিদ সরকার
ক্রিটিক চয়েজ ২০২৪
সেরা পরিচালক: রবিউল আলম রবি, ‘ফরগেট মি নট’
সেরা গল্প ও চিত্রনাট্য: আল–আমিন হাসান নির্ঝর, রবিউল আলম রবি, ‘ফরগেট মি নট’
সেরা পুরুষ অভিনয়শিল্পী (সিনেমা): প্রীতম হাসান, ‘কাছের মানুষ দূরে থুইয়া’
সেরা নারী অভিনয়শিল্পী (সিনেমা): মেহজাবীন চৌধুরী, ‘ফরগেট মি নট’
সেরা পরিচালক (সিরিজ): মোহাম্মদ তাওকীর ইসলাম, ‘সিনপাট’
সেরা গল্প ও চিত্রনাট্য (সিরিজ): নুহাশ হুমায়ূন ও গুলতেকিন খান, ‘২ষ’
সেরা পুরুষ অভিনয়শিল্পী (সিরিজ): এফ এস নাইম, ‘কালপুরুষ’
সেরা নারী অভিনয়শিল্পী (সিরিজ): জিন্নাত আরা, ‘সিনপাট’
সেরা চিত্রগ্রাহক: তাহসিন রহমান, ‘তুফান’
সেরা সম্পাদক: সালেহ সোবহান অনীম, ‘কালপুরুষ’, ‘ফরগেট মি নট’
সেরা মেকআপ আর্টিস্ট: রুবামা ফাইরুজ, ‘কালপুরুষ, ‘৩৬–২৪–৩৬’
সেরা কস্টিউম ডিজাইনার: সাথী আকতার, ‘সিনপাট’
সেরা আবহসংগীত: খৈয়াম সানু সন্ধি, ‘কাছের মানুষ দূরে থুইয়া’, ‘৩৬–২৪–৩৬’
সেরা সাউন্ড ডিজাইনার: অদীপ সিং মানকি, ‘সিনপাট’, ‘কালপুরুষ’
সেরা শিল্পনির্দেশক: শিহাব নূরুন নবী, ‘কালপুরুষ’, ‘তুফান’
চরকি পাওয়ার হাউস অব টুমোরো: রিজভী রিজু, ‘২ষ’
সাবস্ক্রাইবারস চয়েজ ২০২৪
সেরা সিনেমা: কাছের মানুষ দূরে থুইয়া’
সেরা পুরুষ অভিনয়শিল্পী (সিনেমা): শাকিব খান, ‘তুফান’
সেরা নারী অভিনয়শিল্পী (সিনেমা): মাসুমা রহমান নাবিলা, তুফান’
সেরা সিরিজ: ‘আধুনিক বাংলা হোটেল’
সেরা পুরুষ অভিনয়শিল্পী (সিরিজ): মোশাররফ করিম, ‘আধুনিক বাংলা হোটেল’
সেরা নারী অভিনয়শিল্পী (সিরিজ): জয়া আহসান, ‘২ষ’
সেরা গান: ‘লাগে উড়া ধুরা’। কণ্ঠ: প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরা। কথা: রাসেল মাহমুদ ও শরীফ উদ্দিন। সুরকার: প্রীতম হাসান ও রাজ্জাক দেওয়ান