‘প্রচলিত’-এর তৃতীয় পর্ব ‘বেওয়ারিশ’–এর দৃশ্য। চরকি
‘প্রচলিত’-এর তৃতীয় পর্ব ‘বেওয়ারিশ’–এর দৃশ্য। চরকি

এসেছে ‘বেওয়ারিশ’

পুলিশের ইনফর্মার কালাম আর ভ্যানচালক সিদ্দিক একটা বেওয়ারিশ লাশ নিয়ে গ্রামের জনশূন্য রাস্তা দিয়ে হাসপাতালের দিকে রওনা দেয়। বাঁশের ঝোপে ঘেরা নির্জন গ্রামের পথ দিয়ে যাচ্ছে। এই পথ তাদের কোথায় নিয়ে যাবে? এ প্রশ্নের উত্তর মিলবে আজ। আজ বৃহস্পতিবার ২ নভেম্বর রাত ৮টায় মুক্তি পেয়েছে চরকি অরিজিনাল সিরিজ ‘প্রচলিত’-এর তৃতীয় পর্ব ‘বেওয়ারিশ’।

২৬ মিনিটের এই পর্বে অভিনয় করেছেন রফিউল কাদের রুবেল, মাহমুদ আলম, তনয় বিশ্বাস প্রমুখ। ‘প্রচলিত’–এর বাকি দুই কিস্তি ‘কলিংবেল’ (২৯ মিনিট) ও ‘হাতবদল’ (১৮ মিনিট) ৯ ও ১৬ নভেম্বর মুক্তি পাবে।

সমাজে প্রচলিত ও লোকমুখে প্রচারিত কথা নিয়েই এগিয়েছে সিরিজটির কাহিনি। এটিকে নিয়ে নির্মাতা আবিদ মল্লিক বলেন, ‘কাজের প্রয়োজনেই দেশের বিভিন্ন জায়গায় যেতে হয়।

‘প্রচলিত’-এর তৃতীয় পর্ব ‘বেওয়ারিশ’–এর দৃশ্য। চরকি

‘প্রচলিত’–এর গল্পগুলোর ভাবনা এভাবেই হাঁটতে, চলতে, কখনো মানুষের মুখে, কখনো পড়ে, কিছু শৈশব থেকে ভাবনায় গেঁথে গেছে। সেসব ভাবনাকেই সমসাময়িকতার চাদরে জড়িয়ে চেষ্টা করেছি এই সময়কে প্রতিফলিত করার।’

অভিনয়শিল্পীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল, সেটা জানিয়ে পরিচালক বলেন, ‘সবাই খুব আন্তরিক ছিলেন। সব অভিনয়শিল্পী ও কলাকুশলী তাঁদের গণ্ডির বাইরে গিয়ে নিরবচ্ছিন্নভাবে আমাদের সর্বোচ্চটা দিয়েছেন।’

চলতি বছরের জুলাই-আগস্টে সিরিজটির শুটিং হয়েছে ঢাকা, মানিকগঞ্জ ও সাভারের বিভিন্ন লোকেশনে।

‘প্রচলিত’-এর তৃতীয় পর্ব ‘বেওয়ারিশ’–এর দৃশ্য। চরকি

সিরিজটির সিনেমাটোগ্রাফি করেছেন রাজু রাজ। মিউজিক ও ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন খৈয়াম সানু সন্ধি। সম্পাদনার কাজটি করেছেন সবুজ শেখ। কালার গ্রেডিংয়ে ছিলেন আশরাফুল আলম ও সাউন্ড ডিজাইন করেছেন রিপন নাথ।