
আগামী মাসেই বসছে বিশ্বসংগীতের সব থেকে বড় সম্মাননার আসর ‘গ্র্যামি অ্যাওয়ার্ড’। সেখানে গান করবেন বিখ্যাত গায়ক ব্রুনো মারস। ২০১৩ সালের পর আবার এই অনুষ্ঠানের মঞ্চে গাইবেন তিনি।
চারবারের গ্র্যামিজয়ী এ গায়ক এবারের আসরেও মনোনীত হয়েছেন পুরস্কারের জন্য। অ্যাডেলের ‘২৫’ অ্যালবামের গীতিকার ও প্রযোজক তিনি। ব্রুনো ছাড়াও অনুষ্ঠানে গান করবেন অ্যাডেল, জন লিজেন্ড, মেটালিকা, ক্যারি আন্ডারউড ও কেথ আরবান। ১২ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলসের স্টেপলস সেন্টারে বসবে গ্র্যামি অ্যাওয়ার্ডের ৫৯তম আসর। এবার এ অনুষ্ঠান উপস্থাপনা করবেন জেমস কর্ডন।
ব্রুনোর শেষ অ্যালবাম ‘২৪কে ম্যাজিক’ প্রকাশিত হয়েছিল গত বছরের শেষের দিকে। ইউএস উইকলি