লড়তেন কুস্তি, এখন জাদুর বাঁশি’তে মুগ্ধ করে রাখেন তিনি
বিনোদন ডেস্ক
তিনি বাঁশি বাজান না, প্রার্থনা করেন। মনে করেন, তাঁর প্রার্থনা যখন দর্শকের হৃদয় স্পর্শ করে, তখনই তাঁদের সঙ্গে যোগাযোগ তৈরি হয়। আজ পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার ৮৮তম জন্মদিন। ছবিতে দেখে নেওয়া যাক এই ‘বাঁশির জাদুকর’ সম্পর্কে নানা তথ্য
ছোটবেলায় কুস্তি লড়তেন। তিনি মনে করেন, বড় হয়ে বাঁশি বাজানোর ক্ষেত্র কুস্তি লড়া তাঁকে বাড়তি সুবিধা দিয়েছে। লম্বা দম নেওয়ার শক্তি পেয়েছেন
বিজ্ঞাপন
১৯৫৪ সালে এলাহাবাদে প্রথম মঞ্চে ওঠা। বাজিয়েছিলেন ইমন রাগ। সেই অনুষ্ঠানে তিনি গিয়েছিলেন মানিক ভার্মার গান শুনতে। ট্রেন দেরি হওয়ায় তাঁর আসতে দেরি হচ্ছিল। দূরে বসে বাঁশি বাজাচ্ছিলেন হরিপ্রসাদ চৌরাসিয়া। পরে তাঁর বাঁশি শুনে আয়োজকেরা এসে মঞ্চে তুলে দেন
বিজ্ঞাপন
শিবশঙ্কর শর্মার সঙ্গে তাঁর ছিল দুর্দান্ত জুটি। দুজনের সম্পর্কও ছিল ভালো। একসঙ্গে তাঁদের শিব-হরি নামে ডাকা হতো১৯৯২ সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত হন, পদ্মবিভূষণ পান ২০০০ সালেওডিশা ও মুম্বাইয়ে তিনি দুটি গুরুকূল প্রতিষ্ঠা করেনতাঁর জীবনীভিত্তিক কয়েকটি বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে আছে উমা বাসুদেবের ‘রোমান্স অব দ্য ব্যাম্বো রেড’, সুরজিৎ সেনের ‘উড উইন্ডস অব চেঞ্জ’২০১৩ সালে তাঁর জীবন নিয়ে তথ্যচিত্র নির্মাণ করেন তাঁর ছেলে রাজীব চৌরাসিয়া১৯৩৮ সালের ১ জুলাই উত্তর প্রদেশের এলাহাবাদে জন্ম। তিনি ছাড়া তাঁর পরিবারের অন্য কেউ সংগীতের জগতে ছিলেন না‘চাঁদনী’, ‘ডর’, ‘লামহে’সহ বেশ কয়েকটি বলিউড ছবিতে সংগীত পরিচালনা করেন হরিপ্রসাদ চৌরাসিয়া