নজরুলের গানের আসর

দ্য ডেইলি স্টার আয়োজিত বাংলা গানের নিয়মিত আসর স্টার মেলোডিজে আজ থাকছে নজরুলের গান। কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘পূবালী পবনে বাঁশী বাজে’ শিরোনামে সন্ধ্যা সাড়ে ছয়টায় এ অনুষ্ঠান শুরু হবে। দ্য ডেইলি স্টার সেন্টারের এ এস মাহমুদ সেমিনার হলে আজ গাইবেন শিল্পী সুমন চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, অনিন্দিতা চৌধুরী ও নিশাত আহমেদ। অনুষ্ঠানটির সার্বিক সমন্বয় ও সঞ্চালনায় থাকছেন সাদিয়া আফরিন মল্লিক।