৩১ ডিসেম্বর শুরু হয় সমগীত সাংস্কৃতিক প্রাঙ্গণের তৃতীয় জেলা সম্মেলন। আজ এর শেষ দিন। শেষ দিনের আয়োজনে থাকছে সংগীতশিল্পী কৃষ্ণকলির গান।
আরও গাইবে গানের দল চিৎকার, গায়েন ও সমগীত নারায়ণগঞ্জ। চাষাড়ার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিকাল সাড়ে তিনটা থেকে শুরু হবে শেষ দিনের কর্মসূচি।শুরুতেই থাকবে কথাসাহিত্যিক শওকত আলী, অধ্যাপক আনু মুহাম্মদ, ফিরোজ আহমেদ ও অমল আকাশের অংশগ্রহণে আলোচনা অনুষ্ঠান।