গো ইয়ং-উক
গো ইয়ং-উক

প্রাপ্তবয়স্কদের ভিডিওতে অভিনয় করতে চান এই তারকা

দক্ষিণ কোরিয়ায় কাজ পাচ্ছেন না জনপ্রিয় কো-এড কে-পপ দল রুরার সাবেক সদস্য গো ইয়ং-উক। ফলে জাপানে প্রাপ্তবয়স্কদের ভিডিওতে কাজ করতে চান তিনি।

রোববার এক্সে ৫০ বছর বয়সী গো ইয়ং-উক লেখেন, একসময় তিনি মানুষকে হাসিয়ে আনন্দ দিয়ে জীবন কাটানোর স্বপ্ন দেখতেন। কিন্তু দক্ষিণ কোরিয়ায় তাঁর জন্য কাজ পাওয়া খুব কঠিন বলে মনে হচ্ছে।

গো ইয়ং-উক লেখেন, ‘কোথাও পড়েছিলাম, জাপানে পুরুষ এভি (প্রাপ্তবয়স্কদের ভিডিও) অভিনেতার সংকট রয়েছে। আইনগতভাবে সম্ভব হলে এবং অনুমতি থাকলে বিষয়টি বিবেচনা করতে পারি।’

১৯৯৪ সালে রুরার সদস্য হিসেবে সংগীতজগতে অভিষেক হয় গো ইয়ং-উকের।
তিন অপ্রাপ্তবয়স্ককে যৌন নিপীড়ন ও ধর্ষণের দায়ে ২০১৩ সালে গো ইয়ং-উককে আড়াই বছরের কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে তিন বছর ইলেকট্রনিক নজরদারি ডিভাইস (অ্যাঙ্কল মনিটর) পরার নির্দেশ দেওয়া হয়।

কারাদণ্ড শেষে ২০১৫ সালে মুক্তি পেয়ে গো ইয়ং-উক প্রকাশ্যে ক্ষমা চান। সে সময় তিনি বলেন, কারাগারে থাকাকালে নিজের কর্মকাণ্ড নিয়ে গভীরভাবে অনুশোচনা করেছেন।

মুক্তির পর জনজীবনে ফেরার চেষ্টা করলেও তা সফল হয়নি। ২০২০ সালের নভেম্বরে ভক্তদের সঙ্গে যোগাযোগের উদ্দেশ্যে তিনি একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চালু করেছিলেন। তবে ব্যবহারকারীদের অভিযোগের পর সেটি বন্ধ হয়ে যায়। ২০২৪ সালে খোলা তাঁর ইউটিউব চ্যানেলও পরে সরিয়ে নেওয়া হয়।

কোরিয়া হেরাল্ড অবলম্বনে