টেইলর সুইফটের অ্যালবাম মানেই যেন রেকর্ড বইয়ে ওলট-পালট। গায়িকার দশম অ্যালবাম ‘মিডনাইট’ও এর ব্যতিক্রম নয়। ২১ অক্টোবর মুক্তির পরই অ্যালবামটি গড়েছে নতুন রেকর্ড। প্রথম দিনেই মিউজিক স্ট্রিমিং সাইট স্পটিফাইতে এক দিনে সবচেয়ে বেশি স্ট্রিমিংয়ের রেকর্ড গড়েছে ‘মিডনাইট’। রেকর্ডের বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে স্পটিফাই জানিয়েছে, স্ট্রিমিং সাইটটির ইতিহাসে এক দিনে সবচেয়ে বেশি স্ট্রিমিং হওয়া অ্যালবাম ‘মিডনাইট’। মুক্তির প্রথম দিনেই এমন সুখবর পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত গায়িকা। এক টুইটে সুইফট লিখেছেন, ‘আমি কত ভাগ্যবান যে আপনাদের মতো শ্রোতা আছে। এটা মন ভরিয়ে দেওয়ার মতো ব্যাপার।’
অ্যাপল মিউজিকেও নতুন রেকর্ড গড়েছে ‘মিডনাইট’। বিলবোর্ড জানিয়েছে, ২০১৭ সালের পর থেকে এটিই প্রথম সপ্তাহে সুইফটের সবচেয়ে বেশি বিক্রি হওয়া অ্যালবাম। মুক্তির প্রথম দিন কেবল যুক্তরাষ্ট্রেই এটি বিক্রি হয়েছে আট লাখ কপি। প্রথম দিনের হিসাবে চলতি বছরের সবচেয়ে বেশি বিক্রি হওয়া অ্যালবাম ‘মিডনাইট’।
কেবল রেকর্ড বইয়ে ওলট-পালটই নয়, সমালোচকদেরও উচ্চ প্রশংসা পেয়েছে ‘মিডনাইট’। মেটাক্রিটিক, রোলিং স্টোন, ভ্যারাইটির সমালোচকেরা লিখেছেন, ‘মিডনাইট’ সুইফটের অন্যতম সেরা কাজ। সমালোচকদের কাছ থেকে অ্যালবামটি ১০–এ ৭ থেকে ৭ দশমিক ৫ স্কোর পেয়েছে।

অ্যালবামটি এর মধ্যেই যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে, হয়ে উঠেছে পপ কালচারের অংশ। অ্যালবামটি মুক্তির পর সুইফটের অফিশিয়াল ওয়েবসাইট ক্রাশ করে। অ্যালবামটির প্রচ্ছদের শিল্পকর্মটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। অ্যালবামটি থেকে অনুপ্রাণিত হয়ে ফ্রান্সের একটি হোটেল গ্রাহকদের জন্য বিশেষ প্যাকেজ ছেড়েছে। ‘অ্যাপল ফিটনেস প্লাস’ও সুইফটের অ্যালবামের গানের থিম নিয়ে শরীরচর্চার তিনটি নতুন প্রোগ্রাম চালু করেছে।
সেলেনা গোমেজ, বিয়ন্সের মতো টেইলর সুইফটও গানে গানে ব্যক্তিগত জীবন নিয়ে বার্তা দেন। ভক্তদের অনেকেই মনে করছেন, এই অ্যালবামে নিজের গর্ভপাত নিয়ে বার্তা দিয়েছেন সুইফট। গায়িকা আগেই জানিয়েছিলেন ‘মিডনাইট’ হলো ‘কনসেপ্ট অ্যালবাম’, যার মানে অ্যালবামের সব গান মিলে একটি অর্থ প্রকাশ করবে। তবে অ্যালবামটি দিয়ে গর্ভপাত নিয়ে কোনো বার্তা দিতে চেয়েছেন কি না, সেটা অবশ্য বলেননি তিনি। এর আগে ১৩ গানের অ্যালবামটি নিয়ে গায়িকা বলেছিলেন, তাঁর জীবনের ১৩ নির্ঘুম রাতের প্রেরণা থেকেই তৈরি হয়েছে ‘মিডনাইট’।