তাহসান
তাহসান

হঠাৎ গান ছাড়ার ঘোষণা দিলেন তাহসান

অস্ট্রেলিয়ার মেলবোর্নে গতকাল অনুষ্ঠিত এক কনসার্টে গাইতে গাইতে হঠাৎ মাইক্রোফোনে তাহসান ঘোষণা করলেন, ‘অনেক জায়গায় লেখা হচ্ছে, এটা আমার শেষ কনসার্ট। শেষ কনসার্ট না, শেষ ট্যুর। আস্তে আস্তে সংগীতজীবনের হয়তো ইতি টানব।’ এই ঘোষণায় হলজুড়ে শোনা যায় একসঙ্গে না–না ধ্বনি। কিন্তু তাহসান নিজের সিদ্ধান্তে অটল থেকে গান চালিয়ে যান। সোমবার দুপুরে তাহসানের সঙ্গে যোগাযোগ করলে তিনি সংক্ষেপে বলেন, ‘একটা সাধারণ জীবনের আশায় এমন সিদ্ধান্ত নিয়েছি।’