ব্যান্ড তারকা জেমসকে পরিবার নিয়ে খুব একটা প্রকাশ্যে দেখা যায় না। তবে এবারের ঈদে ভক্তরা দেখলেন এক অন্য রকম জেমসকে। প্রথম স্ত্রী রথি কানিজের ফেসবুকে পোস্ট করা কয়েকটি স্থিরচিত্রে দেখা গেছে মেয়ে জান্নাত, বর্তমান স্ত্রী নামিয়া ও ছোট ছেলে জিবরানকে নিয়ে তাঁর পারিবারিক কিছু মুহূর্ত।