জিমে আকস্মিক হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান ‘ওন্ড’ ব্যান্ডের ভোকালিস্ট, বেজিস্ট ও শব্দ প্রকৌশলী এ কে রাতুল
জিমে আকস্মিক হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান ‘ওন্ড’ ব্যান্ডের ভোকালিস্ট, বেজিস্ট ও শব্দ প্রকৌশলী এ কে রাতুল

জসীমপুত্র রাতুলের মৃত্যু, কী হয়েছিল সেদিন

আজ রক ব্যান্ড ওন্ডের ভোকালিস্ট ও শব্দ প্রকৌশলী এ কে রাতুলের প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছর এই দিনে রাজধানীর উত্তরার জিমে ব্যায়ামকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। ওন্ডের গীতিকার সিয়াম ইবনে আলম মৃত্যুর খবর নিশ্চিত করেন। প্রয়াত চিত্রনায়ক জসীমের মেজ ছেলে রাতুলের পরিবার আজ কবর জিয়ারতসহ দোয়া ও খাবারের আয়োজন করেছে। ওন্ড ব্যান্ডের অ্যালবাম ও অর্থহীনের শব্দ প্রকৌশলী হিসেবে পরিচিত রাতুলকে বাবার কবরেই দাফন করা হয়।