সুমনের সঙ্গে ব্যান্ডটির লাইনআপে রয়েছেন শিশির আহমেদ, আদনান আতিক ও শেখ এম রিয়াজ
সুমনের সঙ্গে ব্যান্ডটির লাইনআপে রয়েছেন শিশির আহমেদ, আদনান আতিক ও শেখ এম রিয়াজ

অর্থহীন ছাড়লেন মার্ক ডন ও এহতেশাম; ফিরলেন শিশির

অর্থহীন ব্যান্ড ছাড়ার ঘোষণা দেন ড্রামার মার্ক ডন ও তরুণ গিটারিস্ট এহতেশাম আলী। বৃহস্পতিবার ফেসবুক পোস্টে এই ঘোষণা দেন তাঁরা।

পরে সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে অর্থহীনও বিষয়টি নিশ্চিত করেছে। ব্যান্ডটি জানিয়েছে, এর মধ্যে গিটারিস্ট শিশির আহমেদ অর্থহীনে ফিরেছেন। তিনি ২০২৩ সালে ব্যান্ডটি ছেড়েছিলেন।  

শিশির ছাড়াও কিবোর্ডিস্ট ও গিটারিস্ট হিসেবে যোগ দেন আদনান আতিক। গেস্ট ড্রামার হিসেবে যোগ দেন শেখ এম রিয়াজ।

প্রায় এক দশক ধরে অর্থহীনে ছিলেন মার্ক ডন। তাঁকে নিয়ে অর্থহীন লিখেছে, ‘মিউজিকের জগতে এক দশক মানে এক জীবনকাল; আমাদের অ্যালবাম এবং কনসার্টের প্রতিটি বিটে মার্কের স্মৃতি চিরস্থায়ী হয়ে থাকবে।’

গত বছর জানুয়ারিতে অর্থহীনে যোগ দিয়েছিলেন এহতেশাম। এক বছরের ব্যবধানে ব্যান্ডটি ছাড়লেন তিনি।

ব্যান্ডের লাইনআপে রদবদল নিয়ে অর্থহীন লিখেছে, ‘মুখগুলো বদলে গেলেও অর্থহীনের আত্মা সেই আগের মতোই আছে। আমরা স্টুডিওতে ফিরব এবং মঞ্চে ফেরার জন্য প্রস্তুতি নেব শিগগিরই; সেই চেনা বিশৃঙ্খলা আর মেলোডি নিয়ে—যা আপনারা সব সময় ভালোবেসে এসেছেন।’

ভক্তদের কাছে ‘বেজবাবা’ নামে পরিচিত ব্যান্ড তারকা সুমনের ব্যান্ডটির লাইনআপে রয়েছেন তিনিসহ মোট চারজন আছেন।