ঈদের কোন তিন সিনেমা প্রাপ্তবয়স্কদের জন্য, কোন দুটি সবার

ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলো নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। তবে কোন ছবি পরিবারসহ দেখা যাবে আর কোনটি শুধু প্রাপ্তবয়স্কদের জন্য, তা নিয়েও কৌতূহল কম নয়। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ইতিমধ্যে দেওয়া হয়েছে প্রতিটি ছবির রেটিং। এবার একনজরে ছবিতে দেখে নিন—কোন সিনেমা সবার জন্য আর কোনটি শুধুই প্রাপ্তবয়স্ক দর্শকদের উপযোগী।
সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’ সিনেমাটি ‘এ’ ক্যাটাগরিতে সার্টিফিকেশন সনদ পেয়েছে। সিনেমাটি প্রাপ্তবয়স্ক দর্শকদের জন্য। এটি পরিচালনা করেছেন মেহেদী হাসান।
ছবি: ফেসবুক থেকে
রেদওয়ান রনি পরিচালিত সিনেমা ‘দম’। সেন্সর সার্টিফিকেশন বোর্ড কতৃক সিনেমাটি ‘ইউ’ গ্রেডে এ সনদ পেয়েছে। এর অর্থ, সিনেমাটি সর্বসাধারণের জন্য প্রদর্শনের উপযোগী।
তানিম নূরের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। সিনেমাটি ‘ইউ’ গ্রেডে এ সনদ পেয়েছে। এর অর্থ, সিনেমাটি সর্বসাধারণের জন্য প্রদর্শনের উপযোগী।
রায়হান রাফী ঈদে আসছেন ‘প্রেশার কুকার’ সিনেমা নিয়ে। সিনেমাটি ‘এ’ ক্যাটাগরিতে সার্টিফিকেশন সনদ পেয়েছে। সিনেমাটি প্রাপ্তবয়স্ক দর্শকদের জন্য।
শাকিব খান অভিনীত সিনেমা প্রিন্স ‘এ’ ক্যাটাগরিতে সার্টিফিকেশন পেয়েছে। সিনেমাটি প্রাপ্তবয়স্ক দর্শকদের জন্য। এটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ।