আজ বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীসহ বিভিন্ন এলাকায় ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন অভিনয়শিল্পী, নির্মাতা ও গায়ক-গায়িকারা। মনজুর কাদের– এর তোলা ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত।
বিনোদন ডেস্ক
আজ দুপুরে দুপুরে গুলশান মডেল হাইস্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন তিন বোন, ঢালিউডের তিন কন্যা—সুচন্দা, ববিতা ও চম্পা।
বিজ্ঞাপন
গাড়ি থেকে নেমে হাস্যোজ্জ্বলভাবে ছবির জন্য পোজ দেন তাঁরা
বিজ্ঞাপন
ভোট দিতে এসেছিলেন সুচন্দাওভোট দিতে এসেছেন ববিতা ও চম্পা, পাশে তপু রায়হান
এর আগে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে নতুন সরকারের কাছে প্রত্যাশা জানিয়ে ববিতা বলেছিলেন, ‘দেশটা সুন্দরভাবে এগিয়ে নিক। আমরা দেশের সব মানুষ শান্তিতে যেন থাকি, দুর্নীতি যেন দেশে না থাকে। শিল্পীরা যেন নিরাপদে ও নির্বিঘ্নে শিল্পচর্চা করে যেতে পারে—এটাই চাই।’