কলকাতার টেলিভিশন ধারাবাহিকের অভিনেত্রী অলকানন্দা গুহ। বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন পরিচালক মনোজিত মজুমদারের সঙ্গে। ইতিমধ্যে আংটিবদল ও আইনি বিয়ে শেষ। সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছেন সেসব ছবি। শিগগিরই হবে সামাজিক বিয়ে।
বিনোদন ডেস্ক
‘মহাপীঠ তারাপীঠ’, ‘ইরাবতীর চুপকথা’র মতো অনেক ধারাবাহিকে অভিনয় করেছেন অলকানন্দা গুহ
বিজ্ঞাপন
সম্প্রতি এই নায়িকার বিয়ে নিয়ে চলছিল নানা জল্পনা। তবে এবার আইনি বিয়ে সেরে ফেললেন অলকানন্দা ও মনোজিত মজুমদার
বিজ্ঞাপন
‘ইরাবতীর চুপকথা’ ধারাবহিকের পরিচালক ছিলেন মনোজিত। সেখানেই অলকানন্দা অভিনয় করতে আসেন। নায়িকাকে দেখে ভালো লেগে যায় মনোজিতেরঅলকানন্দাকে ভালো লাগলেও মনের কথা কিছুতেই বলতে পারছিলেন না। অবশেষে নায়িকাকে তাঁর সঙ্গে বাইরে দেখা করতে অনুরোধ করেনমনোজিত প্রেমিকা অলকানন্দাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন অদ্ভুতভাবে। মনোজিত বলেছিলেন, ‘আমি মাংস খাই না, আমার মা মাংস খায়। তুমি যদি আমাকে বিয়ে করো, তবে মা মাংস খাওয়ার সঙ্গী পাবেন।’তবে বাড়িতে এ কথা জানিয়ে দিয়েছিলেন অলকানন্দা। পরে মনোজিতকেও মনে ধরে অলকার। ব্যস, প্রেম শুরু হয়ে গেলগত বছর এই নায়িকা জানিয়েছিলেন, চলতি বছরে বিয়ের পিঁড়িতে বসবেন। সে কথা অনুযায়ী ৩ ফেব্রুয়ারি আংটিবদল ও আইনি বিয়ে সেরে ফেলেন তাঁরাসামনেই তাঁদের সামাজিক বিয়ে। এর আগে এখন চলছে আইবুড়ো ভাতের অনুষ্ঠানসামাজিক যোগাযোগমাধ্যমে মনোজিতের সঙ্গে তাঁর আইনি বিয়ের ছবি–ভিডিও শেয়ার করেছেন অলকানন্দা। টালিউডের অনেক তারকা উপস্থিত ছিলেন তাঁদের বিয়েতেচুটিয়ে প্রেম করেছেন মনোজিত ও অলকানন্দা। দুজনের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবিই সে প্রমাণ দিয়েছে