
ফরিদুর রেজা সাগরের ‘ছোটকাকু’ সিরিজ থেকে এবার তৈরি হলো ধারাবাহিক নাটক লেট করে সিলেটে। চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন আফজাল হোসেন। ‘ছোটকাকু’ চরিত্রে অভিনয়ও করেছেন তিনি। তাঁর সঙ্গে আছেন অর্ষা, সীমান্ত, জহির উদ্দিন পিয়ার, প্রবাল, মাসুম বাশার, নাজিবা বাশার প্রমুখ। প্রচারিত হবে চাঁদরাত থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন ছয়টা ১০ মিনিটে।