
১৫ সেপ্টেম্বর কলকাতায় ‘অমিয় রায়চৌধুরী স্মারক বক্তৃতা’ দেওয়ার জন্য চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেল আমন্ত্রিত হয়েছেন। একুশ শতক পত্রিকার প্রকাশনা অনুষ্ঠান উপলক্ষে তানভীর মোকাম্মেল এই বক্তৃতাটি দেবেন। বক্তৃতার বিষয়বস্তু হচ্ছে ‘বাংলাদেশের চলচ্চিত্রশিল্প ও বিকল্প চলচ্চিত্র আন্দোলন’। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কলকাতার বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব চন্দন সেন।
প্রতিবছর একুশ শতক পত্রিকা চলচ্চিত্রবিষয়ক এ রকম একটি বক্তৃতার আয়োজন করে থাকে। গত বছর এ বক্তৃতাটি দিয়েছিলেন ভারতের বিশিষ্ট চলচ্চিত্রনির্মাতা তরুণ মজুমদার।১৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে পাঁচটায় কলকাতার ‘রোটারি সদন’-এ তানভীর মোকাম্মেল বক্তৃতাটি প্রদান করবেন।