চ্যানেল নাইন অনুষ্ঠানসূচি

ঈদের দিন
সকাল ১০-৩০ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি: জীবন মরণের সাথী (শাকিব খান, অপু বিশ্বাস, আলমগীর, দিতি)। ২-৪৫ উৎসর্গ। ৫-০০ হ-য-ব-র-ল। ৬-০০ ফিটফাট ফুলবাবু। ৭-৩০ রঙ ও রং। ৯-০০ ফিউশন লাউঞ্জ। ৯-৩০ প্রস্থান পরে। ১১-৩৫ মিউজিক আনপ্লাগড মুমেন্টস, সিজন ফাইভ (বাপ্পা অ্যান্ড ফ্রেন্ডস)।

২৬ সেপ্টেম্বর, শনিবার
সকাল ১০-৩০ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি: জ্বী হুজুর (সাইমন, সারাহ জেরিন)। ২-৪৫ ওয়াটার কালার। ৫-০০ হ-য-ব-র-ল। ৬-০০ ফিটফাট ফুলবাবু। ৭-৩০ সাইলেন্স। ৯-০০ ফিউশন লাউঞ্জ। ৯-৩০ লুকোচুরি গল্প। ১১-৩৫ মিউজিক আনপ্লাগড মুমেন্টস, সিজন ফাইভ (তপু, মুন, অদিত, জিয়া)।

২৭ সেপ্টেম্বর, রোববার
সকাল ১০-৩০ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি: শিল্পী (আলমগীর, রুনা লায়লা)। ২-৪৫ এই তো কেবল এলে। ৫-০০ হ-য-ব-র-ল। ৬-০০ ফিটফাট ফুলবাবু। ৭-৩০ প্রেম প্রীতি। ৯-০০ ফিউশন লাউঞ্জ। ৯-৩০ ডেড সান স্টোরি। ১১-৩৫ মিউজিক আনপ্লাগড মুমেন্টস, সিজন ফাইভ (বালাম, মেহরিন, হাসান)।

উৎসর্গ
চ্যানেল নাইনে ঈদের দিন বেলা পৌনে তিনটায় প্রচারিত হবে টেলিছবি উৎসর্গ। লিখেছেন ও পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। অভিনয় করেছেন অপূর্ব, মম প্রমুখ। আতিক আর নীলা দুজনই মফস্বল শহরে থাকে। তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। নীলা ঢাকায় বিশ্ববিদ্যালয়ে সুযোগ পায়। কিন্তু আতিক তাকে বাধা দেয়। কারণ সে নীলাকে ছাড়া থাকতে পারবে না। শেষ পর্যন্ত নীলা ঢাকায় যায়। আতিক ভীষণ কষ্ট পায়। ঢাকায় নীলা আর্থিক সংকটে পড়ে। টাকার জন্য তার পড়াশোনা বন্ধ হওয়ার পথে। এদিকে আতিকের ব্লাড ক্যানসার। চিকিৎসার জন্য সে ঢাকায় এসেছে। নীলার সঙ্গে দেখা হয় তার। নীলার কষ্টের কথা জানতে পারে। নিজের সব টাকা সে নীলাকে দিয়ে চলে আসে।

পিয়া

লুকোচুরি গল্প
চ্যানেল নাইনে ২৬ সেপ্টেম্বর রাত সাড়ে নয়টায় প্রচারিত হবে নাটক লুকোচুরি গল্প। লিখেছেন শাওন কৈরী, পরিচালনা করেছেন গৌতম কৈরী। অভিনয় করেছেন পিয়া ও সজল। এক মাস পর বিয়ের পিঁড়িতে বসবে জাকারিয়া আর প্রমি। এবার তারা প্রেম করার সিদ্ধান্ত নেয়। কিন্তু এখানেই বাধে যত গন্ডগোল।

ক্লোজআপ ফিউশন লাউঞ্জ
চ্যানেল নাইনে ঈদের দিন থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন রাত নয়টায় প্রচারিত হবে গানের অনুষ্ঠান ‘ক্লোজআপ ফিউশন লাউঞ্জ’। ছয় পর্বে ১২ জন শিল্পী গান করবেন। অদিতের সংগীত পরিচালনায় গান করবেন বাপ্পা মজুমদার, দোলা, শোয়েব, অদিত, এলিটা। মীর মাসুমের সংগীত পরিচালনায় গান করবেন মিলা, ন্যান্সি ও রমা। তাপসের সংগীত পরিচালনায় গান করবেন তিন্নি, বালাম, পান্থ কানাই ও ঐশী। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন তানভীর খান।

প্রস্থান পরে
চ্যানেল নাইনে ঈদের দিন রাত সাড়ে নয়টায় প্রচারিত হবে নাটক প্রস্থান পরে। পরিচালনা করেছেন তৌকীর আহমেদ। অভিনয় করেছেন তৌকীর আহমেদ, নাদিয়া, স্বর্ণা। আব্বাসের বউ তার পাঁচ বছরের ছেলেকে রেখে চলে গেছে। আব্বাস সাত দিনের মধ্যে আবার বিয়ে করে। রাঙা দক্ষতার সঙ্গে সংসার সামলায়, সন্তানের দেখাশোনা করে। একদিন আব্বাসের ছেলে স্কুল থেকে আর ফিরে আসে না। পরে জানা যায়, তার মা এসে নিয়ে গেছে। আব্বাস অনেক খোঁজাখুঁজি করেও পায় না ছেলেকে।

প্রেম প্রীতি
চ্যানেল নাইনে ২৭ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় প্রচারিত হবে নাটক প্রেম প্রীতি। লিখেছেন ও পরিচালনা করেছেন নাজনীন চুমকী। অভিনয় করেছেন আবীর, স্পর্শিয়া। অনুকে নানা কারণে ভয় পায় পাভেল। সে চেষ্টা করেও অনুর জীবন থেকে সরে যেতে পারে না। অনু আর পাভেল বন্ধুদের সঙ্গে রিসোর্টে বেড়াতে যায়। সেখানে সবাই সুইমিংপুলে নামে, শুধু পাভেল ছাড়া। সে পানি ভয় পায়। অনু জোর করে সুইমিংপুলে নামায় পাভেলকে। ভয়ে সুইমিংপুলে তলিয়ে যায় পাভেল।

ডেড সান স্টোরি
চ্যানেল নাইনে ২৭ সেপ্টেম্বর রাত সাড়ে নয়টায় প্রচারিত হবে নাটক ডেড সান স্টোরি। লিখেছেন ও পরিচালনা করেছেন দীপংকর দীপন। অভিনয় করেছেন মীর সাব্বির, জেনি। শৌমিকের সঙ্গে অনেক দিন কিশোরের কোনো যোগাযোগ নেই। বিয়ের এক বছরের মাথায় শৌমিক জানায় সে মা হতে যাচ্ছে। তখনই দায়িত্ব নেওয়ার ভয়ে পালিয়ে যায় কিশোর। কয়েক বছর পর আবার ছেলেকে সঙ্গে নিয়ে কিশোরের মুখোমুখি হয় শৌমিক।