শনিবার শুরু হচ্ছে ভারতের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান বিগ বস–এর ১৫তম আসর। বলিউড তারকা সালমান খানের সঞ্চালনায় এ রিয়্যালিটি শোতে দেখা যাবে একঝাঁক তরুণ তারকাকে। ইতিমধ্যে বেরিয়েছে অনুষ্ঠানের টিজার। সেখানে দেখা গেছে চার জন প্রতিযোগীকে। চলুন পরিচিত হয়ে নেওয়া যাক দশ প্রতিযোগীর সঙ্গে। অবশ্য প্রতিযোগিতায় অংশ নেবেন মোট ১৫ জন। তবে এখনও সবার পরিচয় জানা যায়নি।
