নাটক এক ঘণ্টার, সময় ১২০ দিন!

নাটকের শুটিংয়ের ফাঁকে একসঙ্গে ছবি তুলেছেন রিয়াজ ও সুজানা
নাটকের শুটিংয়ের ফাঁকে একসঙ্গে ছবি তুলেছেন রিয়াজ ও সুজানা

দুই থেকে তিন দিন এক ঘণ্টার একটি নাটকের শুটিংয়ের জন্য যথেষ্ট। এবার দেখা গেল এক ঘণ্টার একটি নাটকের শুটিং শেষ করতে সময় লেগেছে চার মাস! কিন্তু নাটকটির শুটিং হয়েছে পাঁচ দিন। নাটকের নাম ‘এক্সচেঞ্জ’।

নাটকের শুটিংয়ের ফাঁকে একসঙ্গে ছবি তুলেছেন রিয়াজ ও সুজানা

এই নাটকে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ ও সুজানা।

জানা গেছে, নাটকটির শুটিং শুরু হয় গত ফেব্রুয়ারি মাসে। শেষ হয়েছে মে মাসে। কেন? নাটকটির পরিচালক জুনায়েদ বিন জিয়া জানান, ভালোবাসা দিবসের জন্য তিনি এই নাটকের পরিকল্পনা করেন। কিন্তু রিয়াজ হঠাৎ অসুস্থ হন। বন্ধ হয়ে যায় শুটিং। ফলে ভালোবাসা দিবসের আগে নাটকটির শুটিং শেষ করা সম্ভব হয়নি।

জিয়া বলেন, ‘এবার ঈদের জন্য নাটকটি তৈরি করেছি। ফেব্রুয়ারি মাসে দুদিন এবং মার্চ, এপ্রিল আর মে মাসে এক দিন করে শুটিং করেছি। ৫ মে নাটকটির শেষ শুটিং করেছি।’

এ নাটকে রাইসা চরিত্রে অভিনয় করেছেন সুজানা । তিনি বলেন, ‘রিয়াজ ভাইয়ের অসুস্থতার কারণে টানা শুটিং করা সম্ভব হয়নি। সময় বেশি লাগলেও অভিনয়ের ক্ষেত্রে ধারাবাহিকতায় কোনো সমস্যা হয়নি।’