
বাংলা থিয়েটারের আয়োজনে কার্ল মার্ক্স ইন সোহো নাটকটির পাঠাভিনয় করবেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। পিপলস হিস্টোরি অব ইউনাইটেড স্টেটস-এর লেখক হাওয়ার্ড জিনের লেখা এই নাটক অনুবাদ করেছেন জাভেদ হুসেন।
আজ শুক্রবার সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমির ১ নম্বর মহড়াকক্ষে এই পাঠাভিনয়টি উপভোগ করা যাবে। মামুনুর রশীদ জানালেন, এই নাটকটি মঞ্চেও নিয়ে আসবেন তিনি।
আজকের পৃথিবীতে কার্ল মার্ক্স ফিরেছেন—এ রকম একটি কাল্পনিক আখ্যান এটি। আগামী বছরের ৫ মে কার্ল মার্ক্সের দ্বিশততম জন্মজয়ন্তী। ডাস ক্যাপিটাল বইটিরও ১৫০ বছর পূর্তি হচ্ছে এবার। এ রকম একটি উপলক্ষ সামনে রেখেই হচ্ছে এই পাঠাভিনয়।