এ মাসেই মা হবেন অভিনেত্রী মৌসুমী, বেবি শাওয়ারে কারা এলেন

মা হতে চলেছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। মাতৃত্বের নতুন এই অধ্যায়কে ঘিরে সম্প্রতি নিজের বাসায় সহকর্মী ও কাছের মানুষদের নিয়ে হঠাৎই আয়োজন করেন বেবি শাওয়ার। আনন্দঘন সেই আয়োজনে প্রিয়জনদের সঙ্গে হাসি-আড্ডায় মেতে ওঠেন অভিনেত্রী। বেবি শাওয়ারের সেই বিশেষ মুহূর্তের ছবিতে দেখে নিতে পারেন।
জুলাইয়ে ‘চরকি কার্নিভ্যাল’ প্রথম মা হওয়ার খবর দেন অভিনেত্রী মৌসুমী হামিদ। এবার তিনি ধরা দিলেন বেবি শাওয়ারের ছবিতে।
ছবি: মৌসুমী হামিদের সৌজন্যে
সম্প্রতি তিনি মাতৃত্বের এই অধ্যায়কে ঘিরে নিজের বাসার ছাদে আয়োজন বেবি শাওয়ারের। একই সঙ্গে এটা ছিল গেট টুগেদার।
বেবি শাওয়ারের এ আনন্দের মুহূর্তে সহকর্মী হিসেবে শুভেচ্ছা জানাতে এসেছিলেন শ্যামল মাওলা, নাজিয়া হক অর্ষা, অহনা রহমান, নূর ইমরান মিঠু, গায়িকা ঐশীসহ অনেকে।
বেবি শাওয়ারের পর স্বামীর সঙ্গে মৌসুমী হামিদ। তাঁর স্বামী আবদুল ওয়াদুদ। তিনি ব্যবসায়ের সঙ্গে জড়িত।
মৌসুমী ও ওয়াদুদ দীর্ঘ ১৪ বছরের পুরোনো বন্ধু। তাঁদের মধ্যে অনেক বিষয়ে মিল থাকার কারণেই মৌসুমী এই বিয়ের সিদ্ধান্ত নেন।
মৌসুমী জানান, স্বল্প পরিসরে বন্ধুরা তাঁর মা হওয়াকে ঘিরে এ আয়োজন করেন। এ কারণে অনেককেই জানাতে পারেননি। সেখানে মাছ, ভাতসহ দেশীয় সব খাবার দিয়ে অতিথিদের আপ্যায়ন করেন।
সব ঠিক থাকলে মৌসুমী হামিদ এ মাসেই মা হবেন। এ জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।