মেহজাবীন চৌধুরী। অভিনেত্রীর ফেসবুক থেকে
মেহজাবীন চৌধুরী। অভিনেত্রীর ফেসবুক থেকে

হংকংয়ে চমকে দিলেন মেহজাবীন

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ঘুরতে ভালোবাসেন। কাজের ফাঁকে প্রায়ই ঢুঁ মারেন দেশ–বিদেশের এখানে–সেখানে। এবার হংকং সফরের ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক অভিনেত্রী সম্পর্কে কিছু তথ্য—

গতকাল রাতে একগুচ্ছ নতুন ছবি পোস্ট করেছেন মেহজাবীন। অভিনেত্রীর ফেসবুক থেকে
ছবিগুলোতে তাঁকে বেশ ফুরফুরে মেজাজে দেখা যাচ্ছে। হংকংয়ে তোলা ছবিগুলো পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘আচ্ছা, থাক…উমম…কিছু না।’ অভিনেত্রীর ফেসবুক থেকে
গতকাল রাতে পোস্ট করা ছবিগুলো বেশ পছন্দ করেছেন তাঁর ভক্ত–অনুসারীরা। এ পর্যন্ত প্রতিক্রিয়া এসেছে প্রায় ১৩ হাজার। অভিনেত্রীর ফেসবুক থেকে
মন্তব্যের ঘরে অনেকেই তাঁর ছবিগুলোর প্রশংসা করেছেন। অভিনেত্রীর ফেসবুক থেকে
‘প্রিয় মালতী’ দিয়ে বড় পর্দায় অভিষেকের পর ছোট পর্দায় কাজ কমিয়ে দিয়েছেন অভিনেত্রী। মেহজাবীনের ফেসবুক থেকে
গত বছর মুক্তি পায় তাঁর আরেকটি ছবি ‘সাবা’। ‘প্রিয় মালতী’র মতো এ সিনেমাটিও প্রশংসা পায়। মেহজাবীনকে সবশেষ দেখা গেছে ‘ক্যাকটাস’–এ। শিহাব শাহীন পরিচালিত সিরিজটি চলতি বছর পবিত্র ঈদুল ফিতরে চরকিতে মুক্তি পায়। অভিনেত্রীর ফেসবুক থেকে