আমি প্রতিনিয়ত তোমার জন্য পাগল...

গল্প কিংবা আড্ডা, ঘরে-বাইরে শুটিং; যেখানে যা-ই ঘটুক, তারকারা তাঁদের ভালো লাগার নানা মুহূর্ত, অনুভূতি সবার আগে ভক্তদের সঙ্গে ফেসবুকে ভাগাভাগি করেন। অনেক সময় ছবিই বলে দেয় তারকাদের মনের কথা, কখনোবা কাজের কথা। বছরের শেষ দিনে তারকাদের ফেসবুকের পাতা থেকে দেখুন তেমন কিছু ছবি—
গত ২৭ ডিসেম্বর বাবাকে হারিয়েছেন চঞ্চল চৌধুরী। এখনো শোক কাটিয়ে উঠতে পারেননি এই তারকা। বাবার সঙ্গে ছবিটি ভাগাভাগি করে লিখলেন, ‘আমি আমার পূর্বপুরুষের কথা বলছি।’ ছবি: সংগৃহীত
গত ২৭ ডিসেম্বর বাবাকে হারিয়েছেন চঞ্চল চৌধুরী। এখনো শোক কাটিয়ে উঠতে পারেননি এই তারকা। বাবার সঙ্গে ছবিটি ভাগাভাগি করে লিখলেন, ‘আমি আমার পূর্বপুরুষের কথা বলছি।’ ছবি: সংগৃহীত
স্বামী সনি পোদ্দারকে নিয়ে দুবাইয়ে রয়েছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সেখানে নিউ ইয়ার ও বিয়ের প্রথম বছর উদ্‌যাপন করছেন। ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘একসঙ্গে পথচলার আজ ৩৬৫ দিন। আমি প্রতিনিয়ত তোমার জন্য পাগল।’ ছবি: সংগৃহীত
শীতের সকালে ছবিটি পোস্ট করে চিরকুট ব্যান্ডের সুমী লিখেছেন, ‘কুয়াশার ভোরে এভাবে প্রচুর হাসতে হবে।’ ছবি: সংগৃহীত
দুই সন্তানকে নিয়ে এখন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থাকেন একসময়ের মডেল ও অভিনয়শিল্পী ইপ্সিতা শবনম শ্রাবন্তী।কয়েক দিনের জন্য দেশে এসেছিলেন। প্রিয়জনের সঙ্গে সময় কাটিয়ে আবার ফিরেছেন নিউইয়র্ক সিটিতে। তিনি লিখেছেন, ‘ফিরছি নিউইয়র্কে। ভালো লাগে না। মনটা খুব খারাপ। সবাই দোয়া করবেন।’ ছবি: সংগৃহীত
নতুন বছরের শুভেচ্ছা আজ বুধবার জানালেন অভিনেত্রী মাসুমা নাবিলা। বছরের প্রথম ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘সবাইকে হ্যাপি নিউ ইয়ার।’ ছবি: সংগৃহীত
আজ খল অভিনেতা মিশা সওদাগরের জন্মদিন। এই অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে চিত্রনায়ক ওমর সানী লিখেছেন, ‘ওই, ওদিকে তাকাস কেন, আমার দিকে তাকা বন্ধু। শুভ জন্মদিন। আল্লাহ তোকে ভালো রাখুন।’ ছবি: সংগৃহীত
মুক্তির অপেক্ষায় রয়েছে শাহরিয়ার নাদিম জয় অভিনীত চরকির ওয়েব সিরিজ ‘গুটি’। আগামীকাল মুক্তি পাবে ‘গুটি’। সিরিজটির প্রচারে এই অভিনেতা লিখেছেন, ‘বছরের প্রথম ওয়েব সিরিজ “গুটি”। চেষ্টার কোন ত্রুটি ছিল না। মেধার কোনো কমতি ছিল না। বাকিটা ভাগ্যের ওপর ছেড়ে দিলাম।’ ছবি: সংগৃহীত
রবীন্দ্রসংগীতশিল্পী অনিমা রায় এখন দার্জিলিংয়ে ঘুরছেন। ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘এমনি করেই যায় যদি দিন যাক না। মন উড়েছে উড়ুক না রে, মেলে দিয়ে গানের পাখনা।’ ছবি: সংগৃহীত
ছবিটি পোস্ট করে নিজের উদ্দেশে লিখেছেন, ‘তুমি যেমন আছো, তেমনই যথেষ্ট’। ছবি: সংগৃহীত