‘মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে কেন এত আগ্রহ’

তারকারা তাঁদের ব্যক্তিগত অনুভূতি, প্রেম, ভালোবাসা, ভালো লাগাসহ নানা প্রসঙ্গ এখন ভক্তদের সঙ্গে সরাসরি ভাগাভাগি করেন। বেশির ভাগ ক্ষেত্রে যোগাযোগমাধ্যম হিসেবে ফেসবুক বেছে নেন তাঁরা। তারকাদের পোস্ট করা নানামুখী কর্মকাণ্ড নিয়ে ‘মনের কথা’ পড়ুন ফেসবুকের পাতা থেকে।
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ছবিটি পোস্ট করে ফেসবুকে লিখেছেন, ‘ধারণা করুন তো কী? আহ, কিছু মনে করবেন না।’
ছবি: ফেসবুক থেকে
অভিনেত্রী শানুরাই দেবী শানু লিখেছেন, ‘পৃথিবী যেথায় নাচছে ছদ্মবেশী অসুন্দরের ঘুঙুর পরে, আমি তোমায় জড়িয়ে নিভৃতে বাঁচি আপন শব্দ ঘরে…’।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২ অনুষ্ঠানে নাচে অংশগ্রহণ করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সাজগোজের সেই ছবি পোস্ট করে এই অভিনেত্রী লিখেছেন, ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে যাওয়ার আগের প্রস্তুতি।’
‘হাজার বছর ধরে’ সিনেমার টুনি চরিত্রে অভিনয় করা শারমিন জোহা শশী ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘হঠাৎ দেখা হয়ে গেল এই সুন্দর মানুষটার সঙ্গে, ভালো থাকবেন দিদি।’
‘চলো নিরালায়’ গানের গায়ক অয়ন চাকলাদার ফেসবুকে লিখেছেন, ‘ফেসবুকে ঢুকলে মনে হয় কে কাকে বিয়ে করবে, কে কাকে ডিভোর্স দেবে এসব ফেসবুক ব্যবহারকারী কাছ থেকে অনুমতি নিয়ে করতে হবে। গ্রো আপ ম্যান! গেট আ লাইফ! মানুষের পারসোনাল বিষয় নিয়ে কেন এত আগ্রহ?’