তিনি প্রীতমের ভাই প্রতীক নন

তারকাদের সঙ্গে এখন ভক্তদের নিয়মিত যোগাযোগ হয়। সেই যোগাযোগের মাধ্যম ফেসবুক। তারকারা তাঁদের নানামুখী কর্মকাণ্ড ফেসবুকে ভক্তদের সঙ্গে নিয়মিত ভাগাভাগি করেন। ভক্তদের জন্য ফেসবুকে পোস্ট করা তারকাদের সেসব ‘মনের কথা’ পড়ুন ফেসবুকের পাতা থেকে।
অস্ট্রেলিয়া ঘুরছেন চঞ্চল চৌধুরী, বৃন্দাবন দাস, শাহনাজ খুশিরা। প্রতিদিন নানা রকম ছবি পোস্ট করছেন। এবার নতুন একটি ছবি পোস্ট করে চঞ্চল লিখলেন, ‘বৃন্দাচল’। এর অর্থ চশমা চোখে পাশে বৃন্দাবন দাস। তাই একসঙ্গে দুজন হয়ে গেলেন বৃন্দাচল। কিন্তু ভক্তদের চোখ চঞ্চলের চশমার গ্লাসে, সেখানে কাকে খুঁজছেন ভক্তরা? কে এই ছবি তুলেছেন?
ছবি: ফেসবুক
লুঙ্গি পরে পানিতে নামলেন কেন ইরফান সাজ্জাদ? মন্তব্যে সেটাই জানতে চেয়েছেন ভক্তরা। এই অভিনেতা ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘প্রচুর গরমস’। জানা গেল গরমের জন্য নয়, এটি একটি নাটকের শুটিংয়ের দৃশ্য।
ছবিটি পোস্ট করে চিরকুটের প্রধান ভোকাল শারমিন সুলতানা সুমী লিখেছেন, ‘উত্তর থেকে সোজা দক্ষিণে। পদ্ম পুকুর ডুব সাঁতারে সুপ্রভাত বরিশাল।’
মোনালিসা ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘সৌন্দর্য মুখের নয়, সৌন্দর্য হৃদয়ের।’
ফেসবুকে গায়ক প্রীতম হাসান বড় ভাই প্রতীক হাসানকে ট্যাগ করে একটি পোস্ট করেছেন। লিখেছেন, ‘এটা প্রতীক হাসান, ওকে।’ ছবিটির নিচে প্রতীকের মন্তব্য, ‘আসলেই সে আমার মতোই।’ দেখতে অনেকটা একরকম হলেও তিনি প্রীতমের ভাই প্রতীক নন। মূলত তিনি হলিউড অভিনেতা দিলীপ রাও। ইনসেপশন, অ্যাভাটার সিনেমায় অভিনয় করেছেন।