কো কুট দ্বীপে নায়িকা, ভক্তরা বললেন...

তরুণ অভিনেত্রী সাদনিমা বিনতে নোমান ঘুরতে ভালোবাসেন। কাজের ফাঁসে ফুরসত মিললেই ঢুঁ মারেন এখানে–সেখানে। আজ সকালে নিজের ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক অভিনেত্রী সম্পর্কে কিছু তথ্য—

নতুন ছবিগুলো পোস্ট করে সাদনিমা জুড়ে দিয়েছেন ইতিবাচক চিন্তার বিভিন্ন ইমোজি। অভিনেত্রীর ফেসুবক থেকে
ছবির সঙ্গে লোকেশনও জানিয়েছেন তিনি। ছবিগুলো থাইল্যান্ডের কো কুট দ্বীপের পাহাড়ি এলাকায় তোলা। অভিনেত্রীর ফেসবুক থেকে
ছবিতে সাদা পোশাকে পাথরের ওপর বসে থাকতে দেখা গেছে তাঁকে। অভিনেত্রীর ফেসবুক থেকে
ভক্ত–অনুসারীরা সাদনিমার ছবিগুলো বেশ পছন্দ করেছেন। মন্তব্যের ঘরে কেউ জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি। কেউ আবার প্রাকৃতিক সৌন্দর্যের প্রশংসা করেছেন, কেউ আবার সাদনিমাকে শুভকামানা জানিয়েছেন। অভিনেত্রীর ফেসবুক থেকে
শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু সাদনিমার, কাজ করেছেন বিজ্ঞাপনচিত্রে। ২০১৬ সাল পর্যন্ত টানা কাজ করেছেন, এরপর কয়েক বছরের বিরতি। অভিনেত্রীর ফেসবুক থেকে
গত বছরের ভালোবাসা দিবসে ‘মনেরই রঙে রাঙিয়ে’ নাটকে পার্শ্বচরিত্রে অভিষেক। এরপর বেশ কয়েকটি নাটকে দেখা গেছে তাঁকে। অভিনেত্রীর ফেসবুক থেকে
পরে চরকির ওয়েব সিনেমা ‘লিটল মিস ক্যাওস’–এও তাঁর অভিনয় প্রশংসিত হয়। চলতি বছর মেহেদী হাসানের ‘রাক্ষস’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় এই তরুণ অভিনেত্রীর। সাদনিমার ফেসবুক থেকে