
ঈদের ছুটি প্রায় শেষের পথে। অনেকেই এরই মধ্যে কাজে ফিরেছেন, শহরের ব্যস্ততাও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। তবে ছোট পর্দার ঈদ আয়োজন এখনো চলছে পুরোদমে। আজ মঙ্গলবারও বিভিন্ন টেলিভিশন চ্যানেলে থাকছে নতুন নাটক, টেলিফিল্ম ও ধারাবাহিকের বিশেষ পর্ব। কোথাও রহস্য, কোথাও প্রেম, আবার কোথাও পারিবারিক হাস্যরস—বিভিন্ন স্বাদের গল্পে হাজির হচ্ছেন নুসরাত ফারিয়া, জোভান, মুশফিক আর ফারহান, সাফা কবির, মোশাররফ করিমসহ জনপ্রিয় অনেক অভিনয়শিল্পী। আজ মঙ্গলবার ঈদের ষষ্ঠ দিনের টিভি আয়োজন নিয়ে বিনোদনের বিশেষ আয়োজন—পর্ব ১।
এটিএন বাংলা
সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘টিকটক স্টার-৬’। অভিনয়ে মনিরা মিঠু, অ্যালেন শুভ্র, সেমন্তী সৌমি, সামান্তা পারভেজ। রাত ৮টা ৫০ মিনিটে বিশেষ নাটক ‘কিপ্টার ঘরের কিপ্টা’। অভিনয়ে রাশেদ সীমান্ত, সামান্তা পারভেজ। রাত ১১টায় টেলিফিল্ম ‘আমরা ভণ্ড’। অভিনয়ে জামিল হোসেন, মুনমুন।
বাংলাভিশন
বিকেল ৪টা ২০ মিনিটে টেলিফিল্ম ‘পাতালঘর’। অভিনয়ে নুসরাত ফারিয়া, মৌটুসী, ফজলুর রহমান বাবু, নাসির উদ্দিন খান। সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘স্বামীরা পলাতক’। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে বিশেষ নাটক ‘বিমা অফিসার’। অভিনয়ে নিলয়, হিমি। রাত ৮টা ৪০ মিনিটে ধারাবাহিক নাটক ‘কাজের মেয়ে অরিন’। রাত ৯টা ২৫ মিনিটে বিশেষ নাটক ‘বাটারফ্লাই ইফেক্ট’। অভিনয়ে আরশ খান, প্রিয়ন্তী উর্বী। রাত ১০টা ৪০ মিনিটে ধারাবাহিক নাটক ‘ভিডিও লিংক’। রাত ১১টা ১৫ মিনিটে বিশেষ নাটক ‘যশোর টু পর্তুগাল’। অভিনয়ে শামীম হাসান সরকার, সামান্তা পারভেজ।
চ্যানেল আই
বিকেল ৪টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘হৃদয়ের ক্যানভাস’। অভিনয়ে জোভান, আইশা খান। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ‘ছোটকাকু’ অবলম্বনে ধারাবাহিক নাটক ‘কিশোরগঞ্জের কিশোরদল’। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নাটক ‘ম্যাচমেকার’। অভিনয়ে জুনায়েদ বোগদাদী, নুসরাত ইয়ুমনা। রাত ৯টা ৩৫ মিনিটে নাটক ‘অবাক ভালোবাসা’। অভিনয়ে ফারহান, সাফা কবির প্রমুখ।
বৈশাখী টেলিভিশন
বিকেল ৫টা ১৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘অবশেষে জিরো’। অভিনয়ে আবদুল্লাহ রানা, মাসুম বাশার, আইরিন তানি, শাকিলা পারভিন। বিকেল ৫টা ৪৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘ঝগড়াটে পরিবার’। অভিনয়ে শিবলী নোমান, পূর্ণিমা বৃষ্টি। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক ‘কফিলের মেয়ে’। অভিনয়ে জেবা জান্নাত, সবুজ আহমেদ, সোহাগ। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক ‘মোগো বাড়ি বরিশাল’। অভিনয়ে রাশেদ সীমান্ত, নাবিলা ইসলাম। রাত ৮টা ১০ মিনিটে নাটক ‘ফিরে আসার গল্প’। অভিনয়ে মুশফিক আর ফারহান, সাফা কবির।
রাত ৯টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক ‘ভাত হাসান’। অভিনয়ে মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই। রাত ১০টায় ধারাবাহিক নাটক ‘সাক্ষী মফিজ’। অভিনয়ে মীর সাব্বির, ময়মুনা মম, সুজাত শিমুল। রাত ১০টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক ‘দিল মোহাব্বত’। অভিনয়ে জাকিয়া বারী মম, আরফান আহমেদ। রাত ১১টা ৪০ মিনিটে মেগা নাটক ‘সিঁড়ি’। অভিনয়ে মিশা সওদাগর, আফজাল শরিফ, শফিক খান দিলু, অনন্যা অনু।